নিউইয়র্ক | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন আগামী ১৪ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নয়ন-আলী প্যানেলের মামলার কারণে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী চাকা থেমে যায়। করোনা মহামারিতে রব-রুহুল প্যানেলের দুইজন সদস্য মৃত্যুবরণ করেন। ফলে এই প্যানেলের দুই পদ শূণ্য হয়। নির্বাচনী বাই লজ অনুযায়ী ওই দুই পদে পুন:তফসিল মনোনয়নপত্র গ্রহণ করা হয় ২১ সেপ্টেম্বর। মনোনয়নের প্যাকেজ মূল্য রাখা হয় ৫০০ ডলার।
সহ সভাপতি পদে নমিনেশন ফি ৪ হাজার ডলার এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২ হাজার ৭০০ ডলার। মনোনয়ন পত্র গ্রহণ করা হয় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৮টায়। মনোনয়ন পত্র বাছাই ২৩ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা। গত ২১ সেপ্টেম্বর রব-রুহুল প্যানেলের সভাপতি পদে ফারুক চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Posted ৬:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)