শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সালেম সুলেরীর পিতা সরকার সোলায়মানের ইন্তেকাল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

সালেম সুলেরীর পিতা সরকার সোলায়মানের ইন্তেকাল

সালেম সুলেরীর পিতা সরকার সোলায়মানের ইন্তেকাল

নিউইয়র্কে বসবাসরত বিশিষ্ট কবি সালেম সুলেরীর পিতা সরকার সোলায়মানের ইন্তেকাল আলহাজ্ব সরকার এম সোলায়মান গত ১১ অক্টোবর সোমবার বৃহ্ত্তর রংপুরের নীলফামারী জেলার ডোমারস্থ বাসভবনে ঘটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি কিংবদন্তী গায়ক আব্বাসউদ্দীনের ছোট শ্যালক, ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসীর মামা।

কবি-সম্পাদক সালেম সুলেরী ও সরকার মাহবুব-এর পিতা।৯৫ বছর বয়েসে পরলোকগমন করলেন ‘সফল পিতা’ হিসেবে সরকার সোলায়মান এলাকায় সুপরিচিত ছিলেন। ৬ ছেলে ২ মেয়ের সকলেই স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। সরকার মাহবুব ‘রাজউক ও বেপজা’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনজুর আলম দিলু ছিলেন পিডিবি’র প্রধান প্রকৌশলী।

নিউজব্যাংক-সাদাকালো সম্পাদক কবি সালেম সুলেরী আমেরিকা প্রবাসী। সাকিব সুলেরী টিভি বিজ্ঞাপন নির্মাতা ও অনুষ্ঠান পরিচালক। মাযহারুল আলম কিসলু মুদ্রক ও অলংকারক। মহিউল আলম স্বাধীন ডিপিডিসি’র বিভাগীয় প্রকৌশলী। মেয়ে শাহনাজ আলম ফ্যাশন ডিজাইনার। অপর মেয়ে জেনিসা মোমতিনা ঢাকায় ব্যাংকার। ২৩ বছর পূর্বে স্ত্রী মতিনা সোলায়মান ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সহোদরা-লেখিকা লুৎফুন্নেসা আব্বাস মারা যান ২০০৩-এর ১১ মার্চ। ৫ ভাই ৫ বোনের সকলেই তাঁর আগে ইন্তেকাল করেছেন।

সোলায়মান অবসরে লেখালেখি ও কৃষিজমি দেখাশোনা করতেন। ‘সোনালি দিন রূপালি ক্ষণ’ নামে আত্মজীবনী বের করেছেন ২০১৭-তে। তাতে বৃটিশ-পাকিস্তান-বাংলাদেশের ইতিহাসের দুর্লভ অধ্যায় লিপিবদ্ধ রয়েছে। তিনি ডোমার আব্বাসউদ্দিন একাডেমি’র প্রধান উপদেষ্টা, ডোমার জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন। তারুণ্যে কৃতী ফুটবলার হিসেবে জনপ্রিয়তা পান। পবিত্র হজ্ব পালন করেন ১৯৮৯ সালে। পেশাজীবনে ছিলেন ব্যবসায়ী ছিলেন। বিটিভি’র ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকার নেন হানিফ সংকেত। তাতে ভাওয়াইয়া গানও শোনান সৌখিন শিল্পী হিসেবে। গত ১২ অক্টোবর সকালে ডোমার মহিলা কলেজ মাঠে জানাজা হয়। মেয়র, উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী সালেম সুলেরী ছাড়া পরিবারের সবাই এতে অংশ নেন। পারিবারিক গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফর করা হয়। নিউজব্যাংক

Posted ৭:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.