নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৬ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব পার্টি হলে এক স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা তোফায়েল চৌধুরী।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহিম বাদশা, মিসবাহ আহমেদ, মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশিদ, শেখ আতিকুল ইসলাম, শাহিন আজমল, সাখাওয়াত আলী, তজম্মুল হোসেন, হোসেন আহম্মদ মজুমদার, মনোয়ারুল ইসলাম, নূরে আলম জিকু, শেখ জামাল হুসেন, কফিল চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, সামিরুল ইসলাম বাবলু প্রমূখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তোফায়েল চৌধুরী এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চক্রবর্তী। বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত সাহসী ও সৎ রাজনীতিক। গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির বলিষ্ঠ কন্ঠস্বর। বাংলাদেশের গণতন্ত্র ও সংসদ আজীবন মনে রাখবে সুরঞ্জিত সেনগুপ্তকে। বাংলার গণমানুষের মাঝে বেঁচে থাকবেন তিনি। তারা আরো বলেন, সিলেট আজ নেতৃত্ব শূণ্যতায় ভূগছে।
চার বরেণ্য ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া মাহফিল
এদিকে, এর আগে সদ্য মৃত্যুবরণকারী সিলেটের চার বরেণ্য ব্যক্তি সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আবু নছর, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট লুৎফর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী এবং বিশিষ্টি সাংবাদিক পীর হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র। দোয়া-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় দেশ-প্রবাসে করোনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায়ও বিশেষ দোয়া করা হয়। ইউএসএনিউজঅনলাইন.কম
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)