বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল নিউইয়র্কসহ ট্রাইস্টেটে বাংলাদেশী-আমেরিকানদের নিকট অত্যন্ত সুপরিচিত এবং প্রিয়। জ্যামাইকার হিলসাইড এভনিউকে কেন্দ্র করে গড়ে উঠা স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রাণকেন্দ্র সাটফিনের ১৪৮ স্ট্রীটে তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল অবস্থিত। প্রতিদিনই হলটিতে অনুষ্ঠিত হচ্ছে নানাবিধ অনুষ্ঠানাদি। বিশেষ করে গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, জন্মদিন, সুইটি সিক্সটিন, বর্ষবরণ, অভিষেকসহ সভা-সেমিনারের জন্য বাংলাদেশীদের প্রথম পছন্দের পার্টিহল তাজমহল ।
নূতন আঙ্গিকে সজ্জিত তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠানাদির জন্য পুরোদমে বুকিং চলছে । বিশেষ করে ঐতিহ্যবাহী বাংলাদেশী অনুষ্ঠান বিয়ে, গায়ে হলুদ, বৌভাত, বিবাহ বার্ষিকী, জন্মদিন, সুইট সিক্সটিন, গ্র্যাজুয়েশন, সভা সেমিনার সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য চলছে বুকিং। বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ মুক্ত হতে চলেছে নিউইয়র্ক সিটি সহ গোটা যুক্তরাষ্ট্র। নূতন স্বাভাবিকতায় ফিরছে মানুষের জীবন-জীবিকা। আবার ফিরে আসছে প্রাণচাঞ্চল্য। সরব হয়ে উঠেছে সমাজ ও প্রতিটি পরিবার। হিড়িক পড়েছে করোনাকালে স্থগিত ঘোষিত সব আনুষ্ঠানাদির দিনক্ষণ নির্ধারণের। সাটফিনের হিলসাইড এভিন্যুস্থ বাংলাদেশী মালিকানাধীন তাজমহল পার্টি হলটি এখন পরিচালিত হচ্ছে সম্পূর্ণ নূতন মালিকানাধীনে। নূতন স্বাভাবিকতার শুরুতে তাজমহলকে সাজানো হয়েছে নূতন আঙ্গিকে। প্রতিটি সাজ-সজ্জায় আনা হয়েছে নতনত্ব।

গোটা হলের অভ্যন্তরে আধুনিকতার ছাপ স্পষ্ট। শুধু তাই নয় নিয়োগ দেয়া হয়েছে অভিজ্ঞ শেফ। বৃদ্ধি করা হয়েছে গ্রাহক সেবার মান। মোট কথা তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল এখন ঝমকালো অনুষ্ঠানের জন্য উন্মুক্ত। ইতোমধ্যেই সপ্তাহান্তে ধূম পড়েছে অনুষ্ঠানের। চার শতাধিক আসনের পার্টি হলটিতে ছোট ছোট অনুষ্ঠান আয়োজনেরও সুযোগ রয়েছে। বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা এলাকার বাংলাদেশী আমেরিকানদের পছন্দের পার্টি হল তাজমহল তাই অতি দ্রুত হয়ে উঠছে প্রাণবন্ত।
অনুষ্ঠানাদিতে ভোজন বিলাসের বিষয়টিও বিবেচনায় রাখেন বাংলাদেশীরা। দেশীয় স্বাদের রুচিকর উন্নতমানের খাবারের প্রতি বাঙালীর আকর্ষণ চিরায়ত। অনেক বড় বড় ব্যয়বহুল পার্টি হলের অনুষ্ঠানে অংশ নিয়ে পছন্দনীয় খাবার বঞ্চিত হয়ে অতৃপ্ত চিত্তে বাসায় ফিরতে হয় অনেককে।
সেদিক থেকে তাজমহলের অনুষ্ঠানে গ্রাহকরা পাচ্ছেন নিজেদের পছন্দনীয় সবধরণের খাবার আইটেম। খাবারের প্রতিটি ম্যানু সাজানো হয়েছে সেভাবেই। শুধু তাই নয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির পরও সাশ্রয়ী করা হয়েছে খাবার ম্যানু। তাজমহলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন, প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ সাইফ। তিনি বলেন, করোনা মহামারির পর সম্পূর্ন নূতনভাবে পথচলা শুরু হয়েছে তাজমহলের। পার্টি হলের প্রাণ গ্রাহক সেবা ও খাবার ম্যানু। আমরা মনে করি উন্নতমানের গ্রাহকসেবার কোন বিকল্প নেই। এ ব্যাপারে আমারা অত্যন্ত সচেতন। আর সেভাবেই এখন পরিচালিত হচ্ছে পার্টি হল। বিভিন্ন অনুষ্ঠানে দেয়া হচ্ছে বিভিন্ন ধরণের ছাড়। বিশেষ করে উইক ডে’র অনুষ্ঠানাদিতে শতকরা ১০ভাগ ছাড় দেয়া হচ্ছে। তাছাড়া বরাবর হালাল খাবার পরিবেশন করা হয়ে থাকে বলে জানান তিনি। চার শতাধিক আসন সম্পন্ন বিশাল সুসজ্জিত তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল সপ্তাহে ৭ দিন খোলা। সোম থেকে বৃহস্পতিবার উইকডেতে অনুষ্ঠানকারীদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। আছে চমৎকার যোগাযোগ ব্যবস্থা। তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল এফ ট্রেন সাবওয়ে স্টেশন সংলগ্ন। অনতিদূরে জ্যামাইকাস্থ লং আইল্যান্ড রেল রোড স্টেশন। ই এবং জে ট্রেন মাত্র দুই ব্লক দূরে। এছাড়া বেশ কয়েকটি বাস স্টপ রয়েছে তাজমহল পার্টি হলের পাশেই। ভ্যালেট পার্কিংয়ের ব্যবস্থা আছে গ্রাহকদের জন্য। তাজমহল পার্টি হলের সাথেই আছে তাজমহল রেস্টুরেন্ট।
তাজমহল পার্টিহল পেলো কংগ্রেশনাল সনদ
গত ২০২০ এর ১১ জানুয়ারি তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হলে ছিলো ভিন্নমাত্রিক ঐতিহাসিক একটি অনুষ্ঠান। যে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইউএস সিনেটের মাইনরিটি লীডার নিউইয়র্কের ডেমোক্র্যাট দলীয় সিনেটর চাক শ্যুমার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, ইভেট ক্লার্কসহ অর্ধডজন জনপ্রতিনিধি। বাংলাদেশী আমেরিকানদের কোন অনুষ্ঠানে প্রথমবারের মতো আতিথ্য গ্রহণকারী সিনেটর চাক শ্যুমারকে ঘিরে ঝলসে উঠেছিলো তাজমহলরেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল । কংগ্রেসওম্যান গ্রেস মেং সেদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে পৃথকভাবে কথা বলেন তাজমহল পার্টি হল কর্তৃপক্ষের সাথে। কংগ্রেসওম্যান ভূয়সী প্রশংসা করেন প্রতিষ্ঠানটির।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাজমহল পার্টিহলকে স্বীকৃতি স্বরূপ বিশেষ কংগ্রেশনাল সনদপত্র প্রদান করেছেন গ্রেস মেং। তিনি তাজমহল পার্টি হলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।কংগ্রেসনাল এ সার্টিফিকেট প্রাপ্তির মধ্য দিয়ে কমিউনিটি সেবার মানের দিক থেকে এক ধাপ এগিয়ে গেলো তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল ।তাজমহল পাির্ট হলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে এ সম্মান গোটা কমিউনিটির। গ্রাহক সেবা ও উন্নত মানের খাবার পরিবেশনের জন্য এর আগেওবিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেয়েছে তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল। অনুষ্ঠানের জন্য আগ্রহীগণ ৭১৮-২৯৭-২২০১, ৭১৮-২৯৭-২২০৪, ৬৪৬-৭৩১-৪৭৯৭ এবং ৯২৯-৫০০-০৯৩৫ নম্বরে অথবা তাজমহল রেস্টুরেন্টে সরাসরি (১৪৮-০১ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫) যোগাযোগ করতে পারেন।
Posted ৭:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)