নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
এক টুকরা বাংলাদেশ জ্যামাইকা। জ্যামাইকাবাসীদের উদ্যোগে গত ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জ্যামাইকায় বাংলাদেশী কমিউনিটি বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। জ্যামাইকায় বিভিন্ন সামাজিক ও মূলধারার সংগঠনগুলো, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নেতৃত্বে জ্যামাইকায় গড়ে ওঠেছে বিশাল বাংলাদেশী কমিউনিটি। তাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হয় বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপস্থিত সকল অতিথি তাদের বক্তব্যে মহান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং কমিউনিটির ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। মূলধারার রাজনীতিবিদ সৈয়দ রাব্বী ও বিশিষ্ট কমিউনিটি নেতা আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সিটিতে আসন্ন মূলধারার নির্বাচনে যোগ্য বাংলাদেশী কমিউনিটি থেকে যোগ্য একক প্রার্থীর মনোনয়নের পক্ষে জোর দিয়েছেন, যাতে বহুজাতিক কমিউনিটির দেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির অবস্থান সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বক্তব্য দান ও অংশগ্রহণ করেন ছদরুন নূর, মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেণ্ডস সোসাইটির সাবেক সভাপতি শেখ হায়দারমো: আমিনুল হক. আহসান হাবিব, ফারুকুজ্জামান, কাজী মোবাশ্বের হাশেমী, প্রদীপ ভট্টাচার্য্য, কবি সালেহা ইয়াসমিন, ইকবাল হোসেন, শাহ রাশেদ জামান, মো: চঞ্চল খান, মো: ফিরোজ ইকবাল, মিজানুর রহমান, সিকদার মোতালেব. শাহীন খান, মো: ইলিয়াস, বাবু, গোবিন্দ দাস, সারওয়ার রাকি, মো: রফিকুল ইসলাম, মো সাইদুল হক, সুলতান বোখারী, সিফাত আহমেদ, মাজদুল ইসলাম, নয়ন, সিরাজুল হক, ইবনে সাইদ, জিএইচ জাহিদ বিশ্বাস, মীর মামুন অর রশীদ, মো: ফজলুর রহমান, মো: তোরাব আলী, আমির খসরু, বিভাষ মজুমদার, মো: আনোয়ার হোসেন।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)