শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জেবিবিএ গিয়াস-তারেক’র ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

জেবিবিএ গিয়াস-তারেক’র ইফতার মাহফিল

ইফতার মাহফিলে বক্তব্য দেন গভর্নর প্রার্থী কংগ্রেসম্যান টম স্যুজি

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এবং বিশাল আয়োজনে গিয়াস আহমেদ ও তারেক তারেক হাসান খান নেতৃত্ত্বাধীন জেবিবিএ’র ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল বুধবার নিউইয়র্ক সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন পর্যায়ের ষ্টেটের জনপ্রতিনিধি, মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে যোগ দেন।

আমন্ত্রিত অতিথিদের স্বগত জানান সংগঠনের সভাপতি গিয়াস আহমেদ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ড. সৈয়দ আনসারুল করীম আজহারী।

ইফতার পরবর্তী পর্বে ইউএস কংগ্রেসম্যান ও নিউইয়র্কের আগামী নির্বাচনে গভর্ণর পদপ্রার্থী টম সুজি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বীওম্যান জেনিফার রাজকুমার, সাবেক সিটি কাউন্সিলম্যান হাইরাম মানসেরাত প্রমুখ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে আগামী নির্বাচনে অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মিজান চৌধুরী, ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী ও জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক মোহাম্মদ হক প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তারেক হাসান খান।

অনুষ্ঠানে মূলধারার রাজনীতিক ও প্রার্থীরা তাদের বক্তব্যে রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে মূলধায়ায় কমিউনিটির অবস্থানকে আরো সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। নিউউয়র্ক (ইউএনএ)

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.