শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী শাহ নেওয়াজ-এর ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী শাহ নেওয়াজ-এর ইফতার মাহফিল

কংগ্রেসম্যান টম স্যুজির সাথে ড্রিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী শাহ নেওয়াজ

বিশিষ্ট ব্যবসায়ী, জেবিবিএ’র সাবেক সভাপতি, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ২৪-এ থেকে ডেমোক্র্যাট দলীয় ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী শাহ নেওয়াজ-এর ইফতার ও দোয়া মাহফিল। গত ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত এই মাহফিলে এই ইফতার মাহফিল ও ডিনারে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেটের সম্ভাব্য গভর্নর প্রার্থী কংগ্রেসম্যান টম সোওজি।

বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ২৪-এর কাউন্সিল মেম্বার জেমস জিনারো, সাবেক স্টেট সিনেটর হাইরাম মানসুরাত। বাংলাদেশী মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের ষ্টেটের জনপ্রতিনিধি, মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী যোগ দেন।

কংগ্রেসম্যান টম সোওজি শাহ নেওয়াজের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, আমরা গণতন্ত্র ও দুর্নীতি মুক্ত সমাজ চাই। পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত স্টেট হলো নিউইয়র্ক। অল্প কিছুদিন আগেই আপনারা দেখেছেন, সাবেক গভর্নর এন্ড্রু ক্যুমো দুর্নীতির দায় মাথায় নিয়ে পদ থেকে অপসারিত হয়েছেন। মানুষ আশা করে, জনপ্রতিনিধি নির্বাচিত করে তারা তাদের ন্যায্য নাগরিক সুযোগ সুবিধা বাধাহীনভাবে ভোগ করবেন। আমি আশা করি, ভোটাররা এবার চিহ্নিত ও ঘৃণিত দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ ও কর্মঠ নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। তিনি শাহ নেওয়াজকে নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শাহ নেওয়াজ তার সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের তার এবং পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আমার দৃঢ় বিশ^াস রয়েছে। মাহফিলে অতিথিদের আয়োজক শাহ নেওয়াজ ও তার স্ত্রী সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ স্বাগত জানান। অনুষ্ঠানে ইউএস কংগ্রেসম্যান ও নিউইয়র্কের আগামী নির্বাচনে গভর্ণর পদপ্রার্থী টম সুজি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বীওম্যান জেনিফার রাজকুমার, সাবেক ষ্টেট সিনেটর হাইরাম মানসেরাত, মূলধারার রাজনীতিক মোহম্মদ রশীদ, কমিউনিটি নেতা নাসির আলী খান পল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা এবং আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ডিষ্ট্রিক্ট লীডার পদে শাহ নেওয়াজকে ভোট দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক এমপি এম এম শাহীন, মোর্শেদ আলম, নাসির আলী খান পল, আহসান হাবীব, কাজী আজম, ফিরোজ আহমেদ, তৈয়বুর রহমান হারুন, ফখরুল ইসলাম দেলওয়ার, সাইফুর খান হারুন, সানি মোল্লা, মাফ মেজবাহ উদ্দিন, মাজেদা উদ্দিন, কৌশিক আহমদ, ডা. ওয়াজেদ খান, রতন তালুকদার, ওসমান গণি, মাসুদুল হক সানু, মইনুল ইসলাম, নিশান রহিম, গিয়াস আহমেদ, তারেক হাসান খান, মাইনুজ্জামান, খলিলুর রহমান, শাহ জে. চৌধুরী, মোস্তফা অনিক রাজ প্রমুখ।

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.