শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকায় নোলক বাংলাদেশ মেলা রোববার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২

জ্যামাইকায় নোলক বাংলাদেশ মেলা রোববার

গ্রীষ্মের আমেজ শুরু হতেই নিউইয়র্ক সিটির বাংলাদেশী কমিউনিটি জেগে উঠছে। শুরু হচ্ছে নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খোলা মাঠে বৈশাখী মেলা। মৌসুমের শুরুতেই এবার বাংলা নববর্ষ ও ঈদপুনর্মিলনী উপলক্ষ করে বাংলাদেশ মেলার আয়োজন করেছে নোলক।

‘উইমেন ফর বাংলাদেশী উইমেন ইন্ক’ নামের এই প্রতিষ্ঠানের উদ্যোগে ১২ মে, রোববার জ্যামাইকার সুজান বি এন্থনী স্কুল মাঠে (১৮২ হিলসাইড এভিন্যু)” অনুষ্ঠিত হবে বাংলাদেশ মেলা। বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা এলাকায় খোলা মাঠে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা চলবে মেলা। মেলায় থাকবে বিভিন্ন ধরণের হস্ত শিল্প ও জুয়েলারী সামগ্রীর পাশাপাশি ফ্যাশন শপের স্টল। মুখরোচক খাবারের বেশ কয়েকটি স্টল থাকবে।

মেলায় সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া বিশেষ আকর্ষন হিসেবে থাকবে র‌্যাফল ড্র। ইতোমধ্যেই অনেকগুলো স্টল নিবন্ধন করেছে বলে জানান উদ্যোক্তাদের অন্যতম ফরহাদ তালুকদার। তিনি বলেন, মেলার স্থানটি যোগাযোগের জন্য অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। এখানে ট্রেন ও বেশ অনেকগুলো বাস যাতায়াত করে থাকে। তিনি বাংলাদেশী পরিবারগুলোকে মেলায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.