নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট বিভাগবাসী তথা জালালাবাদবাসীদের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুল হোসেন খান তার সময়ের ৪ লাখ ৩ হাজার ৮৭৩ ডলারের কোন হিসেব দেননি। শুধু তাই নয় বিগত কয়েক বছর ধরে এসোসিয়েশনের আয়-ব্যয়ের কোন হিসাব জালালাবাদবাসী জানেন না। সংগঠনের নেই কোন নথিপত্র।
অথচ সেই বদরুল হোসেন খান আবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন, এসোসিয়েশনের ভবন ক্রয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন। যা প্রতারণার শামিল। সংগঠনের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু’র নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর নির্বাচন আগামী ৫ জুন রোববার। খবর : ইউএনএ’র।
জ্যাকন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে গত মঙ্গলবার (২৪ মে) বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুদুল হক ছানু’র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এর আগে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিলেট সদর সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী। সংবাদ সম্মেলনে মাসুদুল হক ছানু ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান সাবু, প্রধান সম্বয়কারী মুহিদুল ইসলাম চৌধুরী (লোপা) এবং দরুদ মিয়া রনেল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর বিগত দুইবারের সভাপতি বদরুল খানের বিগত ৬ বৎসরের কার্যকালীন সময়ে এসোসিয়েশনের গঠনতন্ত্রের ধারা উপধারাকে অনুসরণ না করে যে সকল আর্থিক বিষয়ে প্রতিবেদন জালালাবাদ বাসীর সম্মুখে পেশ করে গিয়েছেন, তা সঠিক নয়। আমাদের কাছে তথ্যেও মধ্যে রয়েছে। লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকাইনক এর বিগত ৬ বৎসরের মোট আয় ৬ লাখ ৪৬ হাজার ৮৭৩ ডলার। কিন্তু নির্বাচনে পুনরায় সভাপতি পদপ্রাথী বদরুল খান বর্তমান কমিটির নিকট ২টি চেকের মাধ্যমে দিয়েছেন ২ রলাখ ৪৩ হাজার ডলার। অবশিষ্ট মোট অর্থ ৪ লাখ ৩ হাজার ৮৭৩ ডলারের কোন হদিস নেই। তিনি বলেন, এই অর্থ (৪ লাখ ৩ হাজার ৮৭৩ ডলার) কোথায় গেলো জালালাবাদবাসী জানতে চায়?
লিখিত বক্তব্যে বলা হয়: বদরুল খান বর্তমান কমিটির নিকট বিগত দিনের কোনো নতিপত্র (রেজ্যুলেশন বুক, ব্যাংক ষ্টেটমেন্ট, ব্যাংক চেক) ৬ বৎসরের আয়-ব্যয়ের হিসাব দিয়ে যাননি। জালালাবাদ মহা সম্মেলনের আয় বাবদ প্রাপ্ত আনুদান ১০ হাজার ডলারের সঠিক তথ্যও জালালাবাদ বাসী জানতে চায়? অনেক জালালাবাদবাসীকে আজীবন সদস্য বানানোর জন্য জনপ্রতি ২০০ করে নিয়েও আজীবন সদস্য করা হয়নি। বদরুল খান এইবার বিনা অর্থে নিজের অপকর্মকে ঢাকার জন্য ৬/৭ জন্য আজীবন সদস্য নবায়ণ করেছেন বর্তমান কমিটির নিকট কাছে, যারা কিনা তার সময়কালীন সদস্য হয়েছিলেন।
আব্দুর রাজ্জাক বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আসন্ন নির্বাচনে যদি মাসুদুল হক ছানু সভাপতি নির্বাচিত হন, তবে জালালাবাদবাসী বিগত দিনের সকল কার্যক্রম সঠিকভাবে উপস্থাপন করে ও গঠনতন্ত্রের ধারা/উপধারাকে সমুন্নত রেখে এসোেিসয়েশন-কে জালালাবাদবাসীর মনের আঙ্গিনায় পৌঁছে দেবেন। তিনি মাসুদুল হক ছানু’কে ভোটদিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রাত আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে মাসুদুল হক ছানু বলেন, এক তরফা নির্বাচন আর অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। এবং নির্বাচিত হলে তিন মাসের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে জালালাবাদবাসীদের নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। অপর এক প্রশ্নের উত্তরে আব্দুর রাজ্জাক বলেন, জালালাবাদ এসোসিয়েশন গঠনতন্ত্র মোতাবেক চলছে না। এবং গঠনতন্ত্র মোতাবেক প্যানেল ভিত্তিক নির্বাচনেরও কোন সুযোগ নেই। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ৬:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2354 বার পঠিত)