নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
বাংলাদেশি অধ্যুষিত এবং প্রবাসী বাংলাদেশীদের প্রিয় স্থান জ্যাকসন হাইটস। সেই জ্যাকসন হাইটসে ফ্রেস এবং সুলভমূল্যে শাকসবজি, ফলমূল, মাছ-মাংস এবং অন্যান্য গ্রোসারি সামগ্রী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উদ্বোধন করা হলো মামা’স সুপারমার্কেট।

বাংলাদেশী মালিকানাধীন মামা’স সুপার মার্কেটটি গত ২৭ মে বাদ জুমা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মামা’স সুপারমার্কেটের তিন স্বত্ত্বাধিকারী লিটু চৌধুরী, রুহুল আমিন, নাহিদ খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি হারুন ভূইঞা, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, সহ-সভাপতি আবু নোমান শাকিল, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমি, ডাঃ মীনা ফারাহ, ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম, আজম সোহাগ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মীর্জা আবু জাফর বেগ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে, চৌধুরী, ড. রফিক আহমেদ, আতিকুল হক জাকির, মোহাম্মদ মাসুম, মঈনুজ্জামান চৌধুরী, আতাউর রহমান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী, রহিম মিয়া, শো-টাইম মিউজিকের আলমগীর খান আলম প্রমুখ। লিটু চৌধুরী জানান, আমাদের প্রধান লক্ষ্য থাকবে ক্রেতাদের চাহিদা পূরণ করা এবং উন্নত মানের সেবা প্রদান করা। তিনি বলেন, আমরা অতি সুলভ মূল্যে পণ্য বিক্রি করবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সুপারমার্কেটে যা থাকে আমাদের এখানে তাই থাকবে। বিশেষ কওে তাজা শাক সব্জি, ফলমূল, মাছ-মাংস, চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। মামা’স সুপারমার্কেট-২৪ ঘন্টা খোলা থাকবে যাতে করে সবাই তাদের সময় মত বাজার করতে পারেন।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)