শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রায়ান ও প্রমিতাজ দম্পতির সঙ্গীতসন্ধ্যা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

রায়ান ও প্রমিতাজ দম্পতির সঙ্গীতসন্ধ্যা

প্রবাসের সঙ্গীত শিল্পী দম্পতি রায়ান তাজ ও প্রমি তাজ-এর সঙ্গীতসন্ধ্যা ‘প্রেয়সী’ অনুষ্ঠিত হলো গত ১২ জুন রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে। বৃষ্টিস্নাত সন্ধায় বিপুল প্রবাসী উপভোগ করেন তাদের নান্দনিক পরিবেশনা।

‘টিজে সাউন্ডস অ্যান্ড এন্টারটেইনমেন্টস’ -এর ব্যানারে অনুষ্ঠিত সঙ্গীতসন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্যে শিল্পী রায়ান তাজ ও প্রমি তাজ বলেন, করোনা মহামারীর কারণে প্রবাসের সঙ্গীতপ্রেমীরা বহুদিন পর্যন্ত গৃহবন্দী অবস্থায় ছিলেন। এখন সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। আমাদের ভক্তবৃন্দ এমন একটি সঙ্গীতসন্ধ্যার অনুরোধ করে আসছিলেন। তাদের অনুরোধে ও আমাদের অতীতের ধারাবাহিকতায় ‘প্রেয়সী’ শীর্ষক সঙ্গীতসন্ধ্যার আয়োজন।

অনুষ্ঠানে একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন রায়ান তাজ ও প্রমি তাজ। কখনো একক, আবার কখনো ডুয়েট গান পরিবেশন করেন তারা। তাদের গান সিলেকশন দারুণ প্রশংসিত হয়েছে। দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত সঙ্গীতসন্ধ্যার অন্যতম স্পন্সর ছিল উৎসব গ্রুপ, গোল্ডেন এজ হোমকেয়ার, সিলেট মটরস, বারী হোমকেয়ার, ইমিগ্রান্ট এল্ডার হোমকেয়ার। তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী দম্পতি।
অনুষ্ঠানের কনভেনর ছিলেন তরুণ সংগঠক ইফজাল চৌধুরী। সদস্য সচিব ছিলেন লায়ন সাইফুল আলম। সঙ্গীতসন্ধ্যাকে স্মরণীয় করে রাখতে ‘প্রেয়সী’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেছেন লায়ন একেএম এ রশীদ।

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.