শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশী আমেরিকান সোসাইটির অফিস উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

বাংলাদেশী আমেরিকান সোসাইটির অফিস উদ্বোধন

গত ২৫ জুন শনিবার জ্যাকসন হাইটসে বাংলাদেশী আমেরিকান সোসাইটির নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। আশা করা হচ্ছে এর ফলে সোসাইটির পক্ষ থেকে কমিউনিটির বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করা সহায়ক হবে। সংগঠনটি প্যান্ডামিকের মধ্যে কমিউনিটির জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং এখনও তাদের কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত রয়েছে।

বিশেষ কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো খাদ্য বিতরন করা , এপর্যন্ত প্রায় ১৬ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছে। তারা বিভিন্ন মসজিদ, রাস্তা এবং অনেকের বাসায় খাবার পোছে দিয়েছে। এছাড়াও বাংলাদেশী প্রবাসীদের জন্য ভ্যাকসিন ও বুস্টার শর্ট, মাস্ক, হ্যান্ড সানিটাইজার ও কভিড টেস্ট কিট বিতরন সহ শিশুদের জন্য স্কুল সাপ্লাই বিতরণ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, জিবিবি এর সভাপতি গিয়াস আহামেদ ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসী চৌধুরী ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেবিবিএর সাধারণ সম্পাদক তারেক হাসান খান, কোষাধ্যক্ষ এম এ হাসান।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশী আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমিন মেহেদী। বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সেলিম খান, সহ কোষাধ্যক্ষ ফয়েজ উল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মিলন মোল্লা, ডাইরেক্টর বদরুল ইসলাম খান বাদল, ডিউক খান, জিগারুল আমিন জুয়েল, মোঃ মুস্তাকিম আবিদ ও উপদেষ্টা ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, মুক্তিযোদ্ধা আলী ইমাম সিকদার, মুক্তিযাদ্ধা শফিকুল ইসলাম . আবদুস সাত্তার খান .মীর্জা জামান . আব্দুল্লা আল মাহমুদ , আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি লিডার এডভোকেট মজিবুর রহমান, দি অপটিমিস্টের সেক্রেটারী জেনারেল শামিম আহামেদ, ঢাকা জেলার সভাপতি আমিনুল ইসলাম, মুক্তা বেগম . প্রবাসী মতলব সমিতির সভাপতি রবিউল আলম ,সদস্য নিয়াজুল ইসলাম প্রমুখ।

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.