শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রঙ্কসে বাংলা মেলা ১৪ আগস্ট রোববার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

ব্রঙ্কসে বাংলা মেলা ১৪ আগস্ট রোববার

নিউইয়র্কের খ্যাতিমান হোম কেয়ার বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা এর পৃষ্ঠপোষকতায় ব্রঙ্কসে বাংলা মেলা হবে ১৪ আগস্ট রোববার। বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইন্্ক আয়োজিত ৭ম বাংলা মেলা সকাল ১১ টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। ব্রঙ্কসে বাংলাদেশি অধুষ্যিত এলাকা জেরেগা ও সীবারি এভিনিউর মাঝে ওয়াটার বারি এভিনিউতে অনুষ্ঠেয় বাংলা মেলা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বাংলা মেলাকে সফল করার জন্য শক্তিশালী একটি উদযাপন কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে বেশ কয়েকটি উপকমিটি। অন্যান্য পথমেলার মতো বাংলা মেলায় থাকবে বাংলাদেশি সাংস্কৃতিক ঐতিহ্যের নানাবিধ নিদর্শনাদী। বিশেষ করে রকমারি স্টল বসবে হাল ফ্যাশনের পোষাকসহ অন্যান্য পণ্য ও খাবার সামগ্রীর।

ছোট ছেলে-মেয়েদের জন্য থাকবে খেলাধুলা ও ফ্রি রাইডের ব্যবস্থা। বাংলা মেলায় সাংস্কৃতিক পর্বে অংশ নিবেন দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীবৃন্দ। নিউইয়র্ক সিটির অনেক ব্যবসায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলা মেলার সহযোগিতায় এগিয়ে এসেছেন বলে জানান আয়োজক সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন। মেলার সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আশা করছেণ এবারের মেলা জনসমাগম অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে।

এদিকে প্রধান পৃষ্ঠপোষক বাংলা সিডিপ্যাপ এবং অ্যালেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেন, ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’Ñশ্লোগান নিয়ে আয়োজিত বাংলা মেলায় শতভাগ আবহ থাকবে বাংলাদেশি সংস্কৃতির। তিনি বলেন, পথমেলা শুধুই মেলা নয়। এটা প্রবাসে আমাদের পারিবারিক সৌজন্য, সৌহার্দ্য বিনিময়ের অন্যতম সম্মিলন। সবাইকে সপরিবারে বাংলা মেলা অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।

 

Posted ৫:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.