শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রধানমন্ত্রীর আগমণে আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

বাংলা প্রেস, নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রীর আগমণে আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দওে পৌছলে আনন্দ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

সোমবার সন্ধ্যা থেকেই জেএফকে বিমাবন্দরে জড়ো হয় প্রধানমন্ত্রীকে বরণ করতে আসা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের শ্লোগান দিতে থাকেন। টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন।

তবে রাত ৯টা পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে উভয় দলের নেতাকর্মিরা যথা সময়ে ৪ নম্বর টার্মিনালের পার্কিংলটের স্থান ত্যাগ করেন বলে জানা গেছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত। পরে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়।

আনন্দ সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রচার সম্পাদক হাজী এনাম, আ.লীগ নেতা আব্দুল হাসিব মামুন, দেওয়ান বজলু চৌধুরী, আশরাফুজ্জামান, খোরশেদ খন্দকার, মোর্শেদা জামান, আতাউল গনি আসাদ, আলী হোসেন গজনবী, তারিকুল হায়দার চৌধুরী, শাখাওয়াত বিশ্বাস ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা উক্ত আনন্দ সমাবেশে যোগ দেন।

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.