শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘বাপা’র অ্যাওয়ার্ড ডিনারে মেয়র এডামস

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

‘বাপা’র অ্যাওয়ার্ড ডিনারে মেয়র এডামস

নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ‘বাপা’র ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় কুইন্সের বিলাসবহুল একটি পার্টি হলে এই বর্ণিল অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। বিশেষ অতিথির ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক। আগত অতিথিদের স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন বাপার মিডিয়া লিঁয়াজো জামিল সরোয়ার, কমিউনিটি লিঁয়াজো মাহবুবুর জুয়েলসহ বাপার কর্মকর্তারা।

বাংলাদেশি ডিটেকটিভ মাসুদ রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব ও তৃণিয়া হাসান পরিবেশন করেন মনোজ্ঞ সঙ্গীত। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা।

নিউইয়র্ক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের সপরিবারে উপস্থিতি বার্ষিক এ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে পুুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসাকরে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বহু ভাষা, বহুবর্ণ আর বহু জাতির মানুষের বসতি এ নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী-আমেরিকানদের দেখতে পাই তাঁদের কর্মনিষ্ঠা আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে। সামাজিক সম্প্রীতির বন্ধন সুসংহত করার মাধমে বিশ্বের রাজধানী খ্যাত এই সিটির ইমেজ আরো উজ্জ্বল হবে।

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম পুুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসা করেন বলেন, যখন এই সিটির নানা পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের ব্যাপারে ইতিবাচক মন্তব্য শুনি তখন গৌরবে বুকটা ভরে যায়। বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এবং কন্সাল জেনারেল হিসেবে বাপার প্রতিটি সদস্যকে অভিবাদন জানাচ্ছি। সব শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাপার কর্মকর্তারা র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.