শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এস্টোরিয়ার ৩৬ এভিনিউয়ে এখন সোনালী এক্সচেঞ্জ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

এস্টোরিয়ার ৩৬ এভিনিউয়ে এখন সোনালী এক্সচেঞ্জ

সোনালী এক্সচেঞ্জের এস্টোরিয়া শাখা গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নিউটাউন এভিনিউ থেকে এখন এস্টোরিয়া ৩৬ এভিনিউতে জালালাবাদ ভবনে (৩৬ স্টেশন সাবওয়ের নীচে, ডানকিন ডোনাটের পাশের্^) স্থানান্তর করা হয়েছে। এই শাখার বর্তমান নতুন ঠিকানা: ৩৬-০৭ ৩১তম স্ট্রিট, এস্টোরিয়া, নিউইয়র্ক-১১১০৬. ফোন: ৭১৮-৭৭৭-৭০০১। এ উপলক্ষে গত ১১ নভেম্বর শুক্রবার এক মিলাদ মহফিল ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এস্টোরিয়াস্থ আল আমিন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী।

মিলাদ শেষে সোনালী একচেঞ্জ এস্টোরিয়া শাখার ব্যবস্থাপক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহ্ মাহবুব সবাইকে শুভেচ্ছা জানান। এতে আরো উপস্থিত ছিলেন সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট এন্ড সিইও দেবশ্রী মিত্র, কোম্পানী সেক্রেটারী এবং ম্যানহাটান শাখার ব্যবস্থাপক সাহাদাৎ হোসেন, ভাইস প্রেসিডেন্ট এবং জ্যাকসন হাইট্স শাখার ব্যবস্থাপক মো: নবাব হোসেন । পরে এক বক্তৃতায় মি. মিত্র বলেন, এস্টোরিয়া বাসীর দীর্ঘদিনের দাবী ছিল বাংলাদেশ কমিউনিটির সুবিধাজনক একটি স্থানে এই শাখাটি স্থানান্তর করা।

আজ তাঁদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পেরে সত্যি আমরা আনন্দিত। বর্তমানে এ শাখাটি অন্যান্য শাখার মতোই রেমিটেন্স পাঠাচ্ছে বিনা ফি তে। আর অনেক ভালো রেটও দিচ্ছে। বৈধ ভাবে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে টাকা প্রেরণে প্রেরকগনকে আরও উৎসাহিত করার জন্য সোনালী ব্যাংক এ পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় তিনি সোনালী এক্সেচেঞ্জের মাধ্যেমে টাকা পাঠানোর সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন এবং এটাকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে সবসময় এর পাশে থাকার আশা প্রকাশ করেন। উপস্থিত বাংলাদেশ কামউনিটির নের্তৃবৃন্দ সোনালী এক্সচেঞ্জের সফলতা কামনা করেন এবং সর্বাত্মকভাবে এর পাশে থাকা এবং সহায়তা করার আশ^াস দেন।

Posted ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.