বাংলাদেশ রিপোর্ট | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নিউইয়র্ক সিটি প্রশাসনের প্রধান লক্ষ্য জননিরাপত্তা রক্ষা করা, অর্থনীতিকে পুনরুজ্জীবন এবং সিটির ৮৩ লাখ মানুষের জন্য প্রতিটি বরো সকল শ্রেণীপেশার মানুষের জন্য বাসযোগ্য করে তোলা। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মেয়র অ্যাডামস তার সাপ্তাহিক অপ-এড নিবন্ধে একথা বলেছেন। তিনি তার নিবন্ধে ২০২৫ অর্থবছরের প্রাথমিক বাজেটের ওপর আলোকপাত করতে গিয়ে কথাগুলো বলেন। তিনি বলেন, আমরা এটা জানাতে পেরে গর্ব বোধ করি যে সিটিতে কর্মসংস্থান বেড়েছে, অপরাধ কমেছে, পর্যটকরা সিটিতে ফিরে এসেছে, আমাদের রাস্তাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন এবং আমাদের স্কুলগুলোর শিশুরা ভালো ফলাফল করছে। আমরা নিউইয়র্কবাসীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রদান করেছি। কোভিড-১৯ এর সময় যে প্রনোদনা ছিল তা শেষ হয়েছো, সিটির রাজস্ব আয় কমেছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও আমরা কীভাবে একটি ভারসাম্যপূর্ণ বাজেট উপস্থাপন করেছি তা নিউইয়র্কবাসী, বিশেষ করে শ্রমজীবী পরিবারগুলো বোঝা আবশ্যক।
মেয়র বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে আমরা নিউইয়র্ক সিটিতে এক লাখ ৭০ হাজারের বেশি ইমিগ্রান্টকে সিটিতে আশ্রয় দিয়ে চরম এক মানবিক সংকট কাটিয়ে উঠার চেষ্টা করেছি। আগামী অর্থবছরের বাজেটে $৭.১ বিলিয়ন ডলার ঘাটতি থাকা সত্ত্বেও, আমরা সিটির কোনো কর্মী ছাঁটাই করিনি এবং কর বৃদ্ধি করিনি। সিটিবাসীরা যে সার্ভিসগুলোর উপর নির্ভর করে আমরা সেসব সার্ভিসের কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে আমাদের বাজেটকে ভারসাম্য ও স্থিতিশীল কাখতে সক্ষম হয়েছি। এটি সম্ভব হয়েছে আমাদের দূরদৃষ্টি সম্পন্ন রাজস্ব পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার ফলে। আমরা ইমিগ্রান্ট সংকট কাটানোর উদ্দেশ্যে তাদেরকে আশ্রয় দান ছাড়াও তাদের ওয়ার্ক পারমিট দ্রুততার সঙ্েগ ইস্যু করার জন্য সংশ্লিষ্ট বিভাগে আলোচনা করে সমস্যা দূর করেছি। আশ্রয়প্রার্থী ইমিগ্রান্টের ৬০ শতাংশেরও বেশি সংখ্যককে তাদের পদক্ষেপ গ্রহণে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তিনি আরো বলেন, আমরা পুলিশ একাডেমির ক্লাসের জন্য তহবিল পুনরুদ্ধার করেছি। ফলে আগামী শরতকালে নিউইয়র্কে রাস্তায় অতিরিক্ত ৬০০ অফিসার থাকবে। এছাড়া আমরা সিটির ফায়ার সার্ভিসকে শক্তিশালী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সিটি ৫ বরো জুড়ে ২৩ হাজার লিটার ডাস্টবিন রক্ষণাবেক্ষণ করা ছাড়াও নতুন ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেয়া হবে। পাঁচ বরোর পাবলিক লাইব্রেরিগুলোকেও সমৃদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান
Posted ৭:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)