শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রুকলিন পথমেলা ১৯ মে রোববার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

ব্রুকলিন পথমেলা ১৯ মে রোববার

ছবি : সংগৃহীত

নবম বারের মতো বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএসএ ইনক (বাফ্্স) ও ৬৬ প্রিসেক্ট কমিউনিটি কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ ব্রুকলিন পথমেলা মেলা। আগামী ১৯ মে রোববার চার্চ এভিনিউতে অনুষ্ঠিত হবে এই মেলা। যেখানে বিভিন্ন পরিবেশনা নিয়ে থাকবেন দেশ-বিদেশের স্বনামধন্য সব গায়ক-গায়িকা। মেলাটি অনুষ্ঠিত হবে চার্চ ম্যাকডোনাল্ড এবং এভিনিউ সি’র কর্ণারে।

গত ৬ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক এবং গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। সংগঠনের সভাপতি কাজী আজমের সভাপতিতেত্ব এবং সাধারণ সম্পাদক এসএম ফেরদৌসের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেলার প্রধান উপদেষ্টা ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, সদস্য সচিব, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, রহিম নিশান, সৈয়দ আজাদ, সালেহ আহমেদ মানিক এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ।

লিখিত বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক ব্যবসায়ী আবু জাফর মাহমুদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পেন্ডামিক হিরো ডা. হামিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ হানিফ এবং অ্যার্টনি মঈন চৌধুরী।

এই পথমেলার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সৈয়দ এস এম রেজা, প্রধান উপদেষ্টা অ্যার্টনি মঈন চৌধুরী, চিফ কো- অর্ডিনেটর নুরুল আজিম, কো-চেয়ারম্যান আবছার উদ্দিন, উপদেষ্টা মনির আহমেদ, কামাল হোসেন মিঠু, কো-অর্ডিনেটর আহসান হাবিব, যুগ্ম সাংস্কৃতিক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার, সাংস্কৃতিক চেয়ারম্যান অনিক রাজ এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ। মেলায় মূল দায়িত্ব পালন করবেন সংগঠনটির সভাপতি কাজী আজম এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস।

এই মেলায় কোভিড ১৯ হিরো সম্মাননায় ভূষিত করা হবে কমিউনিটির বিশিষ্টজনদের এবং প্রাতিষ্ঠানিকভাবেও দেয়া হবে সম্মাননা। শাহ নেওয়াজ আরো বলেন, আশা করি সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসমুখর এই মেলা আয়োজন করতে পারবো। এই মেলার মাধ্যমে একটি চমৎকার মিলনমেলার সৃষ্টি হবে তেমনি ভাবে দেশিয় সংস্কৃতি চর্চার এক অনন্য আয়োজন সবাইকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানে আয়োজকরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.