শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চট্টগ্রাম সমিতির নির্বাচন : তাহের-আরিফ ও মাকসুদ-সিরাজী প্যানেল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

চট্টগ্রাম সমিতির নির্বাচন : তাহের-আরিফ ও মাকসুদ-সিরাজী প্যানেল

সংগঠনের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন চট্রগাম সমিতির কার্যক্রম। ইতোমধ্যে তাহের-আরিফ ও মাকসুদÑমাসুদ দুটি প্যানেল তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। নির্বাচন পরিচালনার জন্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেককে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিমন গঠিত হয়েছে। কমিশনের অন্যান্যরা হলেন মোহাম্মদ হোসেন, সাহাবুদ্দিন সাগর, মোহাম্মদ হান্নান ও হারুন সেলিম। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার।

গত ২১ জুলাই রোববার ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের একটি হলরুমে বিশাল জমায়েতের মধ্য দিয়ে আসন্ন চট্টগ্রাম সমিতির নির্বাচনে তাহের-আরিফ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম. রেজা। নিউইয়র্ক এবং আশেপাশের স্টেট থেকে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী এই সভাতে যোগদান করেন। সভায় বক্তারা অতীতের সকল নেতিবাচক কর্মকান্ডের বিপরীতে তাহেরÑআরিফ প্যানেল চট্টগ্রামবাসীর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।

নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সাবেক কমিটির সদস্য কামাল হোসেন মিঠুর নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। নির্বাচনী সভায় কোরান তেলাওয়াত করেন এমরান হোসেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতিও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার মিজানুর রহমান জাহাঙ্গীর, সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সহ—সভাপতি ও অন্তবর্তীকালীন সদস্য আবুল কাসেম চট্রল, সাবেক নির্বাচন কমিশনার মফজল আহমদ, সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, সাবেক কার্যকরী সদস্য কামাল হোসেন মিঠু,সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী,সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান,সাবেক কার্যকরী সদস্য হাসান ইমাম, বিশিষ্ট ব্যাংকার ফজলুল কাদের, রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসা,পল্লব রায় সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক মোঃ দিদার, সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল আলম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এনাম চৌধুরী, সেলিম উদ্দীন, মনসুর খাইয়ুম, আব্দুল হামিদ,কাজল, নিখিল বাবু সজল বাবু, তানিম, মাস্টার কলিম উল্লাহ, মিরসরাই সমিতির সভাপতি মেসবাহ উদ্দীন, কাউসার চৌধুরী, সীতাকুন্ডু সমিতির সভাপতি ফারুক আহমদ, নওশাদ হোসেন, মোহাম্মদ নুর, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিয়া, সাহাবউদ্দিন, ফরিদ আহমদ, সালাউদ্দিন, আসাদ, মনীর, ইউসুফ, মানু, জাফর উল্লাহ, সজীব উল্লাহ প্রমুখ।

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.