শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রুহুল-জাহিদ প্যানেলের পরিচিতি সভা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

রুহুল-জাহিদ প্যানেলের পরিচিতি সভা

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচারণায় নেমে গেছেন। আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। রুহুল-জাহিদ প্যানেলের বিপরীতে লড়ছেন সেলিম-আলী পরিষদ। গত ২৮ আগস্ট বুধবার সেলিম-আলী পরিষদ ঘটা করেই পরিচিতি সভা করেছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় ওই অনুষ্ঠানে। ৮ সেপ্টেম্বর রুহুল-জাহিদ প্যানেলেরও আনুষ্ঠানিক ঘোষণা করা হলো। অনেকটা জমজমাট আয়োজনে কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জে. মোল্লা সানীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমদের স্ত্রী আফসারি আহমদ। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া, নজির আহমদ ভান্ডারী, আনোয়ারুল ইসলাম, মইনুজ্জামান চৌধুরী, গউস উদ্দীন খান, নাজমুল হাসান মানিক,আবুল খায়ের, জসিম উদ্দীন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, শাহ আলম, জামান তপন, মনির হোসেন, মাওলানা আবু জাফর বেগ ও মাওলানা জাকারিয়া মাহমুদ। প্যানেলের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ।

রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন রুহুল আমিন সিদ্দিকী-সভাপতি, ফারুক চৌধুরী-সিনিয়র সহসভাপতি, আমিনুল ইসলাম চৌধুরী-সহসভাপতি, জাহিদ মিন্টু-সাধারণ সম্পাদক, সরওয়ার খান-সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ নওশেদ হোসেন-কোষাধ্যক্ষ, মোহাম্মদ এস সাদী-সাংগঠনিক সম্পাদক, মনিকা রায় চৌধুরীÑসাংস্কৃতিক সম্পাদক, নাদির আহমেদ আইয়ুব-সমাজসেবা সম্পাদক, রোমানা আহমদ সাহিত্য সম্পাদক, আলমগীর হোসেন-ক্রিড়া সম্পাদক ও শাহনাজ হোসেন-স্কুল ও শিক্ষা সম্পাদক।

কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম। এ সময় প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ পরিচয় তুলে ধরেন। সংক্ষিপ্ত বক্তৃতায় সভাপতি প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু তাদের পরিষদের প্রত্যেককে নির্বাচিত করার আহ্বান জানান।রুহুল-জাহিদ পরিষদের প্রার্থীতা ঘোষণাকালীন বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.