নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৩ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে সিটির কুইন্স বুলেভার্ডের ‘আগ্রা প্যালেস পার্টি হলে’। এ উপলক্ষে ৮ অক্টোবর জ্যাকসন হাইটসের স্থানীয় মিলনায়তনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী বাস্তবায়নে ব্যাপক আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহন করেন বাস্তবায়ক কমিটির আহবায়ক ডা: ওয়াজেদ এ খান, সাবেক সভাপতি আবু তাহের, ক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, অফিস সম্পাদক মাহাথীর ফারুকী।
অনুষ্ঠান কর্মসূচীতে সংক্ষিপ্ত আলোচনা ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দঘন এ অনুষ্ঠানে সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার অনুরোধ জানিয়েছেন।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)