নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
মাকসুদ-মাসুদ প্যানেলের নির্বাচনী সভা
নিউইয়র্ক : চট্টগ্রাম আসন্ন নির্বাচনে প্রতিদন্দ্বী প্যানেল মাকসুদ-মাসুদ পরিষদের পরিচিতি সভা গত ৬ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ওজন পার্কের আবদুল্লাহ ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ জাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মো. আহসান হাবিবের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সিরাজী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি, সিপিএ সরওয়ার চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মো জাহাঙ্গীর আলম, সাবেক উপদেষ্টা ও সাবেক যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউল আলম, মিরসরাই সমিতির উপদেষ্টা সেলিম চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দীন, সাধন কর, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিল্টন, মিরসরাই সমিতি ইউএসএ’র উপদেষ্টা হাফিজ উদ্দীন, জয়নাল আবেদিন জাহাঙ্গীর, সাতকানিয়া সমিতির সভাপতি মো. আবুল কাসেম, আনোয়ারা বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম শাহাজাহৈন চৌধুরী, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি আবদুল হাই জিয়ার সহোদর আবু মুছা, মিরসরাই সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন ভুঁইয়া, আজীবন সদস্য নাছির উদ্দীন নাদের, কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ মন্নান, আবদুল হামিদ, আনোয়ার চৌধুরী, এড আবু তাহের আবদুল হালিম, মহিউদ্দীন, মোহাম্মদ মিল্লাত, লুলু বডুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল চট্টগ্রামবাসীর উপস্থিতিতে মাকসুদ-মাসুদ পরিষদের প্রার্থীদের পরিচিত করিয়ে দেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল। প্রার্থীদের নাম ডাকার সাথে সাথেই সাথে প্রার্থীরা সংক্ষিপ্তভাবে নিজ নিজ পরিচিতি তুলে ধরেন। সভায় অথিতিবৃন্দ ছাড়াও সভাপতি পদপ্রার্থী মাকসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ সিরাজী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মুকতাদির বিল্লাহ ও সহ-সভাপতি প্রার্থী মওলানা আইয়ুব আনসারী বক্তব্য রাখেন।
বক্তারা চট্রগ্রাম সমিতির দীর্ঘ দিনের অনিয়ম তুলে ধরে বলেন, এবারের নির্বাচনে যোগ্য, মেধা ও অভিজ্ঞ তরুণ প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে। অন্যতায় চট্টগ্রাম সমিতি অতীতের মতো পুনরায় গর্তে পরে যেতে পারে। সংগঠনকে সাংগঠনিক নিয়ে চালাতে হলে আগামী দিনে মাকসুদ-মাসুদ পরিষদের বিকল্প নেই। তারা আরো বলেন, নোংরামি করে সংগঠনের উন্নয়ন কিংবা মানুষের কল্যাণ করা যায় না। এজন্য দরকার সততা নিষ্ঠা দক্ষতা ও অভিজ্ঞতা। মাকসুদ মাসুদ পরিষদের সকল প্রার্থীরা অদম্য সাহস ও দক্ষতা নিয়ে চট্টগ্রাম সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
তাহের-আরিফ প্যানেলের নির্বাচনী সভা
নিউইয়র্ক : চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘তাহের-আরিফ’ প্যানেলের এক পরিচিতি সভা জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম সমিতিকে প্রবাসের একটি আধুনিক সংগঠনে পরিণত করার পাশাপাশি ‘চট্টগ্রাম কনভেনশন সেন্টার’ প্রতিষ্ঠান অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি কানেকটিকাটে আরো একটি ‘কনভেনশন সেন্টার’ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বক্তারা।

জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে গত ২৯ সেপ্টেম্বর রোববার এ সভার আয়োজন করা হয়। সভায় প্রবাসী চট্টগ্রামবাসীদের ঢল নামে। সব বয়েসের চট্টগ্রামবাসীদের পদভার আর কোলাহলে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মহিলার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলে সভার কার্যক্রম। সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি আবদুর রহিম সভায় সভাপতিত্ব করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সহ-সভাপতি ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য তারিকুল হায়দার চৌধুরী। সভা পরিচালনা করেন ‘তাহের-আরিফ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মিঠু। অনুষ্ঠানে ‘তাহের-আরিফ’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত চট্টগ্রামবাসী তুমুল করতালির মাধ্যমে ‘তাহের আরিফ’ পরিষদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।
সভার বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক সভাপতি সারওয়ার জামান সিপিএ, সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, মূলধারার রাজনীতিক ও সমিতির আজীবন সদস্য খোরশেদ খন্দকার, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান (সাবেক) রাশেদুল আলম, সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ রফিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আফতাব মান্নান, আজীবন সদস্য জাহাঙ্গীর আলম, মিরেরশ্বরাই সমিতির সাবেক সভাপতি জিএম ফারুক, সমিতির আজীবন সদস্য ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আবুল কাশেম (চট্টল কাশেম), চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ইউএসএ’র সভাপতি অধ্যাপক সোলায়মান, ব্যাংকার ফজলুল কাদের চৌধুরী, অ্যাডভোকেট আবদুল হামিদ, নুর মোহাম্মদ সওদাগর, মিরসরাই সমিতি ইউএসএ’র সভাপতি মেজবা আহমেদ, চট্টগ্রাম সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, আজীবন সদস্য শওকত হোসেন, আবদুল করিম, মোহাম্মদ ঈসা, অজয় বড়ুয়া, মুরাদুল আলম, আক্তার হোসেন, কালাম চৌধুরী প্রমুখ।
এছাড়া সভায় সমিতির প্রতিষ্ঠাতা-সদস্য মোহাম্মদ আমিন, মীরসরাই সমিতির উপদেষ্টা আবু তাহের, জাকির হোসেন, আবু তাহের, নুরুল কবির ননা মিয়া, ইলিয়াছ, আরিফ হোসেন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে তাহের-আরিফ পরিষদের বিভিন্ন প্রার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে, কয়েক দফায় বিভিন্ন মিলাদ মাহফিল ও পরিচিতি সভার আয়োজন করেছেন। তাহের-আরিফ পরিষদে প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ আবু তাহের দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম সমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি নিউইয়র্ক সিটির একজন সফল ব্যবসায়ী এবং তিন সন্তানের পিতা। তাহের এর বড় পুত্র নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে প্রি-মেডিকেল-এ অধ্যরনরত। দ্বিতীয় পুত্র নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় স্টাইভেসান্ট হাইস্কুল-এর ছাত্র। আবু তাহের-এর সর্বকনিষ্ঠ সন্তান ইসলামিক স্কুলে শিক্ষাগ্রহণ করছেন।
চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম বাণিজ্য বিভাগে বি. কম. এবং এম. কম. শেষ করে আমেরিকায় আসার পর একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আরিফের আত্মীয়স্বজন ব্যবসা করার পাশাপাশি নিউইয়র্ক-এর বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করছেন। চৌকষ, বুদ্ধি দীপ্ত, সদা বিনয়ী আরিফ কমিউনিটির বিভিন্ন গঠন ও সেবামূলক কাজ, ধর্মীয় অনুষ্ঠান, দাফন-কাফনসহ সব ধরনের সাহায্য দানে বিনা স্বার্থে দীর্ঘ দিন ধরে অগ্রণি ভূমিকা পালন করে আসছেন। আরিফের বড় কন্যা স্টাইভ্যোন্ট স্কুলে এবং ছোট কন্যা আল নূর একাডেমিতে অধ্যায়নরত। আরিফ-এর সহধর্মিনী ব্রুকলিনের মাইমোনাইডাস এ মেডিকেল সেন্টার এ কর্মরত।
তাহের-আরিফ পরিষদে এডুকেশন অ্যান্ড কালচারারল সেক্রেটারি পদে নিউজার্সি থেকে সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ এনাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনাম চৌধুরীকে বাংলাদেশ ও উত্তর আমেরিকার অনেক প্রসিদ্ধ শিল্পীরা ইতিমধ্যেই সমর্থন দান করেছেন।
নিউইয়র্ক এবং নিউজার্সির পাশাপাশি কানেটিকাট থেকে এবং কয়েকজন প্রার্থী এবারের চট্টগ্রাম অ্যাসোসিয়েশন-এর নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে তাহের-আরিফ পরিষদে সহ-সভাপতি পদে ব্রিজপোর্ট থেকে ফরিদ আহমেদ চৌধুরী তারেক এবং স্ট্যামফোর্ড থেকে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাবের শফি নির্বাচন করছেন। এছাড়াও চট্টগ্রাম অ্যাসোসিয়েশান-এর প্রাক্তন প্রেসিডেন্টসহ চট্টগ্রামের অনেক নবীন ও প্রবীণ নেতা রা সকলেই তাহের আরিফ পরিষদ কে সমর্থন দিচ্ছেন।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)