শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাসিনা শুধু নিজেই ডুবেননি দলকেও ডুবিয়েছেন : ফজলুর রহমান

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

হাসিনা শুধু নিজেই ডুবেননি দলকেও ডুবিয়েছেন : ফজলুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এ সফরকালে তাকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত ১৩ অক্টোবর এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়। আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় বিএনপির অন্যতম সদস্য জিল্লুর রহমান (জিল্লু)। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সোলেমান ভুইয়া।

ফজলুর রহমান বলেন, বিগত শেখ হাসিনা সরকারকে সতর্ক করে অতিরিক্ত বাড়াবাড়ি না করতে বলেছিলাম। তিনি ভ্রুক্ষেপ করেননি। আজ আমার কথার প্রতিফলন ঘটেছে। শেখ হাসিনা শুধু নিজেই ডুবেননি, পঁচাত্তর বছরের রাজনৈতিক দলকেও ডুবিয়েছেন। তিনি তাঁর মহান পিতা শেখ মুজিবুর রহমানের সম্মান নষ্ট করেছেন। তিনি বলেন, আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা বাংলাদেশে সবচেয়ে সম্মানীত নেত্রী। বর্তমানে বাংলাদেশে তাঁর ইমেজের ধারে কাছেও কোন রাজনীতিবিদ নেই বলে উল্লেখ করেন এডভোকেট ফজলুর রহমান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, তিনি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান (মিল্টন) ভুইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, যুবদলের সাবেক কেন্দ্রিয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ। আয়োজক হিসাবে ছিলেন মোহাম্মদ খলকুর রহমান, মোহাম্মদ রিপন মিয়া, সাইদুর খাঁন (ডিউক), নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি মো: জাবেদ উদ্দিন, মোহাম্মদ নুরে আলম, জামালুর রহমান চৌধুরী, সুলতান আহমদ ভুইয়া। যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ সভাপতি আতিকুল আহাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সেচ্চাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান (হারুন), বিএনপি নেতা মুহিবুর রহমান।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্প্রাদক খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী (লিটন), বিএনপি নেতা এবাদ চৌধুরী, জাহাংগীর আলম, নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, মোতাহার হোসেন, চৌধুরী সালেহ, রিয়াজ মাহমুদ, সোয়েব আহমদ, চৌধুরী সালেহ, এমদাদ রহমান তরফদার, তোফায়েল আহমদ, সোহাগ আফছার, কয়েছ আহমদ, হোসেন আহমদ, ময়নুল হক চৌধুরী, মোশারফ হোসাইন, শরিফুল খালিশদার, শামিম মাহমুদ, সোহেল আহমদ, আলমগীর হোসেন, আব্দুল আলম, আজিজুল হক, আজম, মুনিরসহ আরো অনেকে।

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.