বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি ম্যারাথনে উভয় বিভাগে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে। পুরুষ বিভাগে প্রথমবারের মতো অংশগ্রহণ করে নেদারল্যান্ডসের আবদী নাগেয়ী এবং মহিলা বিভাগে কেনিয়ার সেলিয়া চ্যাপকুরি চ্যাম্পিয়ন হয়েছেন। গত ৩ নভেম্বর রোববার সকালে নিউইয়র্ক সিটির ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিশ্বের মর্যাদাপূর্ণ এই ম্যারাথন স্ট্রাটেন্ট আইল্যান্ড থেকে শুরু হয়ে নিউইয়র্ক সিটির পাঁচ বুরো প্রদক্ষিণ শেষে সেন্ট্রাল পার্কে শেষ হয়। ২৬.২ মাইল দূরত্বের এই ম্যারাথনে বিশ্বের প্রায় ৫০ হাজার অ্যাথলেট অংশগ্রহণ করেন। নিউইয়র্ক সিটি ম্যারথন শুরু হয়েছিল ১৯৭০ সালে।
প্রথম ম্যারাথনে অংশগ্রহণ করেছিল ৫৫ জন অ্যাথলেট। আজ সেই ম্যারাথন সারা বিশ্বে মার্যদার আসন গ্রহণ করেছে। এই ম্যারাথন সিটির বিভিন্ন স্ট্রিট অতিক্রমের সময় মানুষজন হাততালি এবং গান-বাজনার মাধ্যমে অ্যাথলেটদের উৎসাহিক করতে থাকেন। আবদী নাগেয়ী নেদারল্যান্ডসের অ্যাথলেট। তিনি এর আগেও নিউইয়র্ক ম্যারাথনে অংশগ্রহণে করেছিলেন। ২০২২ সালের ম্যারাথনে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিল। আবদী ম্যারাথন শেষ করতে সময় নিয়েছিলেন দুই ঘণ্টা ৭ মিনিট এবং ৩৯ সেকেন্ড। দ্বিতীয় স্থান অধিকারী সেলবেট ৬ সেকেন্ড পরে ফিনিশ লাইন শেষ করেছিলেন।মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন কেনিয়ার চ্যাপকুরি।
তিনি নিউইয়র্ক ম্যারাথনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে চমক দেখিয়েছেন। পরাজিত করেছেন গতবারের চ্যাম্পিয়ন হ্যালেনকে। চ্যাপকুরি সময় নিয়েছিলেন দুই ঘণ্টা ২৪ মিনিট এবং ৩৫ সেকেন্ড। দ্বিতীয় স্থান অধিকার করেছেন গত বারের চ্যাম্পিয়ন হ্যালেন। তিনি চ্যাপকুরি থেকে ১৫ সেকেন্ড বেশি সময় নিয়েছিলেন। হ্যালেন ২০১৪ সাল থেকে ২০১৬ পর টানা চ্যাম্পিয়ন ছিলেন। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন একই দেশের হোল। ১৯৭৬ সালের পর এক ইভেন্টে একই দেশের তিনজন এবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করলেন। ১৯৭৬ সালে তিন আমেরিকান অ্যাথলেট প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিলেন।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)