নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
গত ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জ্যামাইকার কয়লা পিজ্জা হাউজে সংগঠনের প্রাক্তণ নেতাকর্মীদের এক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডা. মুজিবুল হক, অ্যাডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ ল’ সোস্ইাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান, জাসদ নেতা সরওয়ার হোসেন, মোহাম্মদ সোহেল, হারুন অর রশিদ, শিকদার আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল শাখার প্রাক্তণ সাধারণ সম্পাদক তার বক্তব্যে জাসদ সৃষ্টির পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। তিনি বলেন, ১৯৬০ সালে দাদা সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, কাজী আরেফ আহমদ নিউক্লিয়াস গঠনের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানকে সমাজতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। এটি সুস্পষ্ট রূপ লাভ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে।
বৈঠকে প্রস্তাব স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন ছাত্রলীগের দফতর সম্পাদক বাবু স্বপন কুমার চৌধুরী। এই নিউক্লিয়াস স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করে এবং ১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খানের আদর্শের অনুসরণে জাসদ প্রতিষ্ঠিত হয়। আলোচনা পর্বের শেষ পর্যায়ে রিপাবলিকান প্রার্থী পল কিং এবং শরাফ সরকারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডা. মুজিবুল হকের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)