শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মাকসুদ-মাসুদ পরিষদের ১৩ জনের শপথ গ্রহণ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মাকসুদ-মাসুদ পরিষদের ১৩ জনের শপথ গ্রহণ

গত ২০ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতির নির্বাচনে জয়ী সভাপতি ও কোষাধ্যক্ষসহ মাকসুদ-মাসুদ পরিষদের ১৩ জন গত ৮ নভেম্বর সন্ধ্যায় সমিতি কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছে পরিষদ। নির্বাচনের দিন মেশিন প্রদত্ত ফলাফল অনুযায়ী মাকসুদ-মাসুদ পরিষদের জয়ী কর্মকর্তা ও নির্বাহী সদস্যরা শপথ নেন।

তাদের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে তারা শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো সত্ত্বেও তারা কোন সহযোগিতা না করায় অন্তবর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মেহেবুবুর রহমান বাদল মাকসুদ-মাসুদ পরিষদের ১৩ জনকে শপথ বাক্য পাঠ করান। যারা এই শপথ নিয়ে ভিন্ন মত পোষণ করছেন তাদের উদ্দেশ্যে মাকসুদ-মাসুদ পরিষদ জানিয়েছে যে, চট্রগ্রাম সমিতির ক্ষেত্রে অতীতে অনেক দৃষ্টান্ত আছে, যেখানে নির্বাচন কমিশন ছাড়াও শপথ বিহীন ব্যক্তি শপথ বাক্য পাঠ করিয়েছেন।

সংগঠনের বিশেষ প্রয়োজনে যেকোনো শপথ গ্রহণকারী ব্যক্তি নির্বাচিতদের শপথ পাঠ করাতে পারেন। ফলে এক্ষেত্রে সংগঠনে গঠনতান্ত্রিক কোনো ব্যত্যয় ঘটেনি। শপথ নেয়ার পর সভাপতি মাকসুদ চৗধুরী, সিনিয়র সহ সভাপতি মো. মোক্তাদির বিল্লাহ, যুগ্ম সম্পাদক ইকবাল ভুঁইয়া ও কোষাধ্যক্ষ মো. সুমন উদ্দীন অনতি বিলম্বে নির্বাচিতদের হাতে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য অন্তবর্তীকালীন কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা আরো বলেন সংগঠনকে সংকট থেকে দূর করার এক মাত্র উপায় হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বাচিত সংখ্যাগরিষ্ট সদস্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করা।

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.