নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকান্ড সুদূর প্রবাসেও অব্যাহত রাখা এবং এলামনাইদের মধ্যকার সৌহার্দ, সম্প্রতি আর ঐক্যেবদ্ধ থাকার সংকল্পে বিগত ২৮ বছর আগে নিউইয়র্কে গঠিত ঢাবি এলামাইন এসোসিয়েশন (ঢাবিএএ) গঠন করা হয়। নিউইয়র্ক (ইউএনএ)
এসোসিয়েশনের কমিটি ঘোষণা উপলক্ষ্যে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকায় একটি পার্টি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাবিএএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময়ে নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ মঞ্চে উপবিষ্ট ছিলেন।

নতুন কমিটির সভাপতি হয়েছেন এম এস আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রুহুল আমিন সরকার। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ সভাপতি- মো. গোলাম মোস্তফা, সহ সভাপতি- দেওয়ান মহিউদ্দিন এবং আব্দুল মতিন, সহকারী সাধারণ সম্পাদক- মোহাম্মদ ইউসুফ আলী, কোষাধ্যক্ষ- মোহাম্মদ হানিফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক- ইকবাল মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক- শামসুন্নাহার নুপুর, দফতর সম্পাদক- মোহাম্মদ লিয়াকত আলী, প্রচার ও গবেষণা সম্পাদক- মোহাম্মদ আলমগীর শরিফ, তথ্য-প্রযুক্তি এবং সামাজিক মিডিয়া সম্পাদক-ইশতিয়াক ফিরোজ। কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে মোহাম্মদ শামসুদ্দিন গাজী, মোহাম্মদ আজহার আলী খান, সাইফুল ইসলাম ভূইয়া, সুশীল সিনহা এবং বেলাল মাহমুদ। অনুষ্ঠানে সংগঠনের সভাপতিমন্ডলীর নামও ঘোষণা করা হয়। এরা হলেন- সাঈদা আকতার লিলি, মোহাম্মদ হোসেন খান, স্বপন কে বড়ুয়া, আবুল আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোল্লা মনিরুজ্জামান।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এম এস আলম এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীকে এই সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সাথে নিয়ে সংগঠনের কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রতিশ্রুত দেন। এজন্যে তারা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Posted ১২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)