শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মদিনা মসজিদের সম্প্রসারণ কাজে জরুরি সাহায্যের আহ্বান

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মদিনা মসজিদের সম্প্রসারণ কাজে জরুরি সাহায্যের আহ্বান

ম্যানহাটানের ইস্ট ভিলেজ ফার্স্ট এভিনিউ ও ১১ স্ট্রিটে অবস্থিত মদিনা মসজিদ এখন বন্ধ। নিরুপায় হয়ে মুসল্লিরা নামাজ আদায় করছেন মসজিদ সংলগ্ন ১১ স্ট্রিটের ওপর। গত সপ্তাহ থেকে মসজিদটি বন্ধ রাখা হয়েছে নির্মাণকাজের জন্য। তিন মাস আগে মসজিদ সম্প্রসারণ ও সংস্কারের লক্ষ্যে ৬.১ মিলিয়ন ব্যয়বরাদ্দ সম্বলিত কাজ শুরু হয়েছে। ওই সময় বলা হয়েছিল যে, নির্মাণ কাজ চলাকালে স্বল্প পরিসরে হলেও মসজিদ খোলা রাখা হবে। কিন্তু গত সপ্তাহ থেকে মসজিদ সম্পূর্ণ বন্ধ। বাংলাদেশিদের দ্বারা নিউইয়র্কে প্রতিষ্ঠিত দ্বিতীয় মসজিদ। ১৯৭৬ সালে এই মসজিদটি বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিউইয়র্ক সফরকালে এ মসজিদে নামাজ আদায় করেছেন।

তিনি মসজিদটির জন্য আর্থিক অনুদানও প্রদান করেছিলেন। বর্তমানে মুসল্লি সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদকে ৫তলা পর্যন্ত সম্প্রসারিত করা পরিকল্পনা নেয়া হয়েছে। সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে মদিনা মসজিদের পরিচালনা কমিটির প্রধান এডভোকেট নাসিরউদ্দিন বলেন, আমরা ৬.১ মিলিয়ন ব্যয়ে মসজিদ সম্প্রসারণ প্রকল্প সম্প্রসারণের আশা করেছিলাম। কিন্তু এখন রেস্টরুম সংখ্যা ৮টির বদলে ১৬টি এবং ৮টি অজুর স্থানের পরিবর্তে ২২টি অজুর স্থান নির্মাণ করতে হচ্ছে।

এছাড়া মুসলিম ফিউনারেল হোম এবং মৃতদেহ হিমায়িত করে রাখার ব্যবস্থা করার কারণে এখন নির্মাণ ব্যয় ৭ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তিনি জানান যে প্রয়োজনীয় অর্থের অভাবে এখন নির্মাণ কাজ থমকে দাঁড়িয়েছে। তিনি ইসলামপ্রিয় মানুষের কাছে মসজিদের উন্নয়নে আর্থিক সহযোগিতার আহবান জানান। মসজিদের পরিচালনা কমিটির প্রেসিডেন্ট হাফেজ জুলফিকুল চৌধুরী বলেন, আমরা যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচাীরত সব মসজিদকে করজে হাসানা দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করতে সহায়তা করেছি।

কিন্তু এখন আমরা আর্থিক সংকটের কারণে আমাদের মসজিদের সম্প্রসারণ কাজ শেষ করতে পারছি না। এ সংকট নিরসনে মসজিদের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদ্বয় বাংলাদেশি ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি ও সকল পেশার ব্যক্তিদের প্রতি আহবান জানান। এজন্য তারা madinamasjid.org- ওয়েবসাইট ভিজিট করে আর্থিক সহযোগিতা করার জন্য লিঙ্ক পাবেন। অথবা তাদেরকে ৪৭০-৭৭২-৮৩২৩ ফোননম্বরে জেল করে অর্থ পাঠানো আহবান জানিয়েছেন। কেউ চাইলে করজে হাসানা বাবদও সাহায্য করতে পারেন

Posted ১২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.