শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক শহরের ব্রুকলিনে এক নারীর ওপর সাবওয়ে ট্রেনে ঘটে যাওয়া বর্বরোচিত হামলার ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওই নারীকে আগুন দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

২২ডিসেম্বর (রবিবার) সকালে স্থানীয় সময় ৭:৩০ মিনিটে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ স্টেশনে একটি থেমে থাকা ট্রেনে এ ঘটনা ঘটে। পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, এক ব্যক্তি ওই নারীর কাছে যান এবং কোনো কথোপকথন ছাড়াই তাঁর পোশাকে আগুন ধরিয়ে দেন। ভুক্তভোগী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে কোনো ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ মেলেনি।

টহলরত পুলিশ সদস্যরা স্টেশনের ওপরের স্তরে ধোঁয়া দেখে নিচে নেমে আসেন। তারা ট্রেনের ভেতরে আগুনে পুড়ে যাওয়া ওই নারীর দগ্ধ দেহ দেখতে পান। ট্রেনের পাশে প্ল্যাটফর্মে একটি বেঞ্চে বসে থাকা সন্দেহভাজনকে পুলিশ শনাক্ত করে। তার ছবি দ্রুত ছড়িয়ে দেওয়া হয় এবং পরে তিনজন স্কুলপড়ুয়া ছাত্র অপরাধীকে অন্য একটি ট্রেনে দেখে ৯১১-এ কল করেন। পুলিশ ওই ট্রেনে উঠে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই নারী নিশ্চল অবস্থায় ছিলেন। তিনি ঘুমিয়ে ছিলেন কিনা তা নিশ্চিত নয়।সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে ভুক্তভোগীর কোনো কথোপকথন বা সংঘর্ষ হয়নি।এই নৃশংস ঘটনার পর পুলিশ এখনও ভুক্তভোগীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে। এমন নির্মম অপরাধ থেকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নিউইয়র্কের জনগণ। তথ্যসূত্র : বিবিসি

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.