নিউইয়র্ক : | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক’র নির্বাচনে সাইফুল ইসলাম সভাপতি ও শাহাদৎ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ ডিসেম্বর শুক্রবার নির্বাচন কমিশন সংগঠনের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) কমিটির নাম ঘোষণা করেন। উল্লেখ্য, সংগঠনটির নির্বাচনী তফলিস মোতাবেক ‘সাইফুল-শাহাদৎ’ এর নেতৃত্বে একটি প্যানেল প্রার্থী দেয়ায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বাপ্পি প্যানেটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। তিন সদস্য বিশিষ্ট কমিশনের অপর দুই সদস্য হলেন- মনির হোসেন ও মোস্তফা জামাল পাশা।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল মোতাবেক গত ২ ডিসেম্বর এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে ‘সাইফুল-শাহাদৎ’ প্যানেল নির্বাচন কমিশন বরাবর পূর্ণাঙ্গ কমিটির প্রার্থীদের তালিকা জমা দেন। কমিশনার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ‘সাইফুল-শাহাদৎ’ প্যানেলের বিপরীতে কোন মনোনয়নপত্র জমা না পড়ায় তাদেরকে আগামী দুই বছরের (২০২৫-২০২৬) জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় অফিসিয়ালী নির্বাচিত ঘোষণা করেন। আগামী ২৫ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিতব্য সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন কর্তৃক শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিস্টরা ইউএনএ প্রতিনিধিকে জানান।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি- আলী আশরাফ লিটন, সহ সভাপতি- মোহাম্মদ ফেরদৌস আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক- মোহাম্মদ শাহাদৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক- আব্দুল হান্নান, অর্থ সম্পাদক- টাঙ্কু এ রহমান, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ এন আর ভূঁইয়া রওনক, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক- আলমগীর এইচ সরকার, প্রচার সম্পাদক- আবুল এইচ হাবিব, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ হারুন উর রশিদ, ওয়াজেদ আহমেদ, আশিক এলাহী, আব্দুল হক, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও জুয়েল এ সিদ্দিকিউ। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)