বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
আদালতের রায়ের পর মেট্টোপলিটান ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) আগামী রোববার থেকে চালু হতে যাচ্ছে ‘যানজট মাশুল’। নিউইয়র্ক সিটির ব্যস্ততম ম্যানহাটানের কেন্দ্রস্থলের ব্যস্ততম সড়কে যানজট কমাতে ‘কনজেসশন প্রাইস’ নামে মাশুল আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর পাশ্ববর্তী নিউ জার্সি স্টেটের একজন আইনজীবী এই মাশুল আরোপের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলে শুনানির পর নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট পরিকল্পনা বহাল রাখার পক্ষে রায় প্রদান করে। তবে আদালতের বিচারক লিও এম গর্ডনের সিদ্ধান্তকে নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি সি হকুল স্বাগত জানিয়ে রায়কে নিউইয়র্ক এবং নিউ জার্সির যাত্রীদের জন্য বিশাল জয়” বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, নিউ জার্সি স্টেট প্রচেষ্টা সত্ত্বেও পাবলিক ট্রানজিটে দীর্ঘ-অদেয় বিনিয়োগ করার সময় আমাদের রাস্তায় যানজট কমাতে নিউইয়র্কের ক্ষমতাকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের অবস্থান আদালতে প্রাধান্য পেয়েছে।
তবে বিচারক ফেডারেল পরিবহন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছে যানজট মাশুলের কিছু দিক পর্যালোচনা করতে। আদালতের রুলিং বাস্তবায়িত হলে ম্যানহাটানের নির্ধারিত সড়কগুলো দিয়ে যানবাহন কিছু কমবে এবং যেসব যানবাহন চলাচল করবে সেগুলো থেকে নির্ধারিত হারে মাশুল আদায় করার ফলে সিটির রাজস্ব আয়ে কিছু অর্থ যোগ হবে। তবে এ মাশুল ধার্য করা নিয়ে সিটিবাসীদের মধ্যেও পক্ষে ও বিপক্ষে মতামত রয়েছে। নিউ জার্সির যে আইনজীবী সিটির সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, র্যান্ডি ম্যাস্ট্রো, তিনি বলেছেন যে এমটিএ তাদের পরিকল্পনা নিয়ে এগুতে পারবে না। কারণ আদালতের রায় বাস্তবে যানজট মাশুল আরোপের পরিকল্পনাকে আটকে দিয়েছে।
Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)