শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইসলামিক হোম ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামিক হোম ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

নিউ ইয়র্কের বিশিষ্ট রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু এবং গাইডেন্স রেজিডেন্সিয়াল এর সৌজন্যে গত ২৪ জানুয়ারী ব্রঙ্কসের আল আকসা চাইনিজ পার্টি হলে ইসলামিক হোম ফিনান্স সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সুদের উপর আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম আব্দুল ইয়াহিয়া।

অনুষ্ঠানের প্রথম পর্বে গাইডেন্স রেজিডেন্সিয়ালের ইষ্ট কোষ্টের ভাইস প্রেসিডেন্ট সামি কবির গাইডেন্সের হোম ফিনান্সের সেবার পরিধি তুলে ধরেন। তিনি বলেন, গাইডেন্স কোন ব্যাংক না এটা একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানি। আমরা হোম বায়ারের সাথে কো-ওনার হই, একটি এলএলসি তৈরীর মাধ্যমে, তাই এখানে কোন সুদের প্রশ্ন আসে না। ব্যাংক হইলে সুদ থাকত, আমরা কোন ব্যাংক না।

কেউ যদি কিস্তি দিতে দেরি করে আমরা লেট ফি চার্জ করি না এবং কিস্তি বন্ধ করে দিলে তার বিনিয়োগকৃত মূলধন ইকুইটি সহ ফিরিয়ে দেই। ব্যাংক হলে ৩ মাস পেমেন্ট না দিলে বাড়ি ফরক্লোজ শুরু করবে, কিন্তু আমরা বাড়ি ফরক্লোজ করি না। সামি কবিরের সাথে লোন অফিসার শাকিল কামরান উপস্থিত ছিলেন। তারা আগত অতিথীদের ইসলামী ফিনান্স নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল রিয়েলটর কামরুজ্জামান বাচ্চুর সেবার পরিধি নিয়ে আলোচনা। তিনি ২০০৪ সাল থেকে নিউইয়র্কে রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, বিজনেস, ইনভেষ্টমেন্ট, ইন্ডাষ্ট্রিয়াল, HUD, অকশন, ফরক্লোজার, ব্যাংক মালিকানা, REO বাড়ি ক্রয়-বিক্রয়ে সহায়তা করে। তিনি বসবাস অথবা ইনভেষ্টমেন্ট করার জন্য বাড়ি, প্রপার্টি ক্রয়-বিক্রয়ে সহায়তা করেন। কেউ যদি তার বাড়ি বা প্রপার্টি বিক্রি করতে চান সেটাও সে সঠিক মূল্যে বিক্রি করতে সক্ষম কারন তার কাছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার আছে। তিনি বাড়ি ভাড়াও দিয়ে থাকেন। ইনকাম চেক করে ড২, ইনকাম ট্যাক্স, ব্যাকগ্রাউন্ড চেক করে ক্যাশে, CITY PHEPS, PHEPS, SECTION-8 ও বিভিন্ন প্রোগ্রমে বাড়ি ভাড়া দিয়ে থাকেন।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক হোমবায়ার ছাড়াও বিশিষ্ট আইনজীবি মোহাম্মদ এন মজুমদার, সি.পি.এ এইচ জাকির চৌধুরি, ডা: মো: শাহজাহান, প্রফেসর আ: করিম, সাইফুল নিজাম, আব্দুল্লাহ আল সাকিব, মো: এম হোসাইন, এমডি হাসান, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক জহিরুল হক, মো: রহমান, মো: কামাল হোসেইন, সোয়েইব আহম্মেদ, এমডি মহসিন মিয়া, এমডি শাহাজাদা ইমরান, এমডি হোসেইন, এমডি মোজাম্মেল হক, জুয়েল লস্কর, এমডি মহিউদ্দিন, লাল মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল মালিক, এমডি শাহজান মালি সহ অনেক গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথীরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

Posted ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.