শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে বিএনপি নেতা নোমানের জন্য দোয়া

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

নিউইয়র্কে বিএনপি নেতা নোমানের জন্য দোয়া

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্কে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করে নিউইয়র্কে অবস্থানরত নোমানের কয়েকজন কর্মী-সমর্থক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে ইসলামিক সেন্টারের পেশ ইমাম মওলানা আব্দুস সাদেক দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিক চৌধুরী দিপু ও মাকসুদুল হক চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা যথাক্রমে জসিম ভূঁইয়া, আব্দুস সবুর, শামসুল ইসলাম মজনু, মোশাররফ সবুজ, অ্যাডভোকেট কাজী খায়রুল বাশার, তারিক চৌধুরী দিপু, মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, সুলতান আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, মৃধা মোহাম্মদ জসিম, নূর আলম, রাশেদ রহমান, মির্জা আজম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. হাকিম ও মোহাম্মদ নাদের।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে রাজধানী ঢাকার ধানমণ্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। গত ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে তার মরদেহ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নেয়া হয়। পরে গত ২৮ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে।

Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.