শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসী টাঙ্গাইলবাসীর ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

প্রবাসী টাঙ্গাইলবাসীর ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে রোববার ৯ মার্চ এই মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে সংগঠনের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের মাহি রহমান। এরপর বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপদেষ্টা খন্দকার আশেক শামীম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, উপদেষ্টা সোলায়মান খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, আকতারুজ্জামান হ্যাপি ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সহ কবীর বোখারী, তৌফিকুর রহমান, আরীফ বিন আনোয়ার, কাজী খালিদ মিঠু, আব্দুর রব, শামীম মিয়া, সামিনা খন্দকার, সানোয়ার হোসেন, ইমরান প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথি ও টাঙ্গাইলবাসীদের স্বাগত জানান, সংগঠনের সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ শিকদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ১২:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.