নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কে তৃতীয়বারের মতো তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র কিরাত প্রতিযোগিতার ফাইনাল ও ইফতার মাহফিল। ব্যতিক্রমী এই আয়োজনে প্রশংসায় পঞ্চমুখ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামীতে আরো ব্যাপক আয়োজনে এমন অনুষ্ঠান আয়োজনের দাবীও কমিউনিটির। শনিবার (১৫ মার্চ) এস্টোরিয়ার ভ্যারাইটি বয়েজ এন্ড গার্লস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে অংশ নেন। বিকেল তিনটার দিকে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়। এর আগে স্বাগত বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। খবর ইউএনএ’র।
ফাইনালে দুই বিভাগ থেকে ৫ জন করে মোট ১০ জন প্রতিযোগী অংশ নেন। আবু সুফিয়ানের উপস্থাপনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেখ ওমর ও ওস্তাদ রাহাত ইকবাল। ফাইনালের ক বিভাগে আসফিয়া আবসার আয়শা প্রথম, লিয়ান আল সাইদী দ্বিতীয় এবং আব্দুর রহমান সালেহ তৃতীয় এবং খ বিভাগে মুয়াজ ইবনে কামাল প্রথম, মাশরাফি আলম দ্বিতীয় এবং হুজাইফা খান তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে অতিথিবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজয়ীদের মাঝে পুরষ্কারের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, ষ্টেট সিনেটর ও সিটির আগামী মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারীতে মেয়র পদপ্রার্থী জেসিকা রামোস, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন, নিউইয়র্ক সিটির আগামী নির্বাচনে জজ পদে প্রার্থী মি. থমাস, ডা. ঝুন্নুন চৌধুরী, ড. রুহুল আমীন, ফার্মাসিস্ট শাহাব আহমেদ, মর্টগেজ ব্যাংকার জান ফাহিম, এস্টোরিয়াস্থ আল আমীন ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, খানস টিউটোরিয়ালের সিই ড. ইভান খান, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, ডা. নাহিদ খান, বাংলাদেশী আমেরিকান সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক আমিন মেহেদী, রিয়াল এস্টেট ব্যবসায়ী সেলিনা আক্তার, মূলধারার রাজনীতিক মেরী জোবায়দা, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, এস্টারিয়ার ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএ’র উপদেষ্টা হাজী আব্দুর রহমান, সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য মীর জাকির, শাহীন হাসনাত, মোহাম্মদ নূরুল হক, আবু সোলেমান, জহিরুল হক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হায়দার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় বক্তারা এই কিরাত প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে ব্যাপক আকারে এমন অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।
এবারের কিরাত প্রতিযোগিতায় নতুন প্রজন্মের ৬৪জন শিশু কিশোর-কিশোরী প্রথম পর্বে অংশ নেয়। পরবর্তীতে দ্বিতীয় পর্বে উত্তীর্ন ৪৫ জন প্রতিযোগির মধ্য থেকে ১০ জন চুড়ান্ত পর্বে অংশ নেয়। আমেরিকার মিশ্র সাংস্কৃতিক পরিমন্ডলে মুসলিম কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে পবিত্র আল কোরআনের কিরাত প্রতিযোগিতা ভূমিকা রাখবে- এমনটাই মনে করেন সংশ্লিস্টরা। ইফতার পূর্ব বিশেষ মুনাজাত পরিচালনা করেন মওলানা রশীদ আহমদ। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)