বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
ইফতার ও ডিনারে অতিথি ও ভালোর কর্মকর্তা শাহরিয়ার রহমান
নিউইয়র্কের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশী হিউমেনিটারিয়ান এইড এন্ড লিডারশিপ আউটরিচ Ñ ভালো। সংগঠনটির অন্যতম বার্ষিক আয়োজন রমজান মাসে ইফতার ও ডিনার। গত ১৩ মার্চ লং আইল্যান্ড সিটির ফাইভ স্টার ব্যাঙ্কুয়েট হলে ইফতার ও ডিনারের আয়োজন করে ‘ভালো’। নিউইয়র্ক স্টেট ও সিটির বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাসহ বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তি অংশগ্রহণ করেন ইফতারে।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা পর্বের সূচনা করেন ভালো’র প্রোগ্রাম পরিচালক শাহরিয়ার নবী। এ পর্যায়ে পবিত্র রমজান এবং কমিউনিটির বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। নিউইয়র্ক স্টেটের লেফটেন্যান্ট গভর্নর অ্যান্টোনিও ডেলগাডা তার বক্তবেব নিউইয়র্কের উন্নয়ন অগ্রগতিতে মুসলিম কমিউনিটির অবদানের কথা স্মরণ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানে উইলিয়ামস, সিটি কাউন্সিল স্পিকার এড্রিন অ্যাডামস, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, অ্যাসেম্বলি মেম্বার জোহবান মামদানী, জুলি উন ও সিটি কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রু। বক্তাগণ ইমিগ্রান্ট অধিকার, সামাজিক সুবিচার ও আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। বক্তাগণ ভালো’র সমাজসেবামূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।

ইফতারের আগে ভালো’র কল্যাণমূলক কাজের ওপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে বিশেষ করে কমিউনিটি সেন্টার অটিজম সম্পর্কে সচেতনতা ও মেন্টাল হেলথ ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ প্রাধান্য পায়। এছাড়া ভালো’র উদ্যোগে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবাসহ নানাবিধা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দকে সম্মাননা ও সাইটেশন প্রদান করা হয় ভালো’র পক্ষ থেকে। ইফতারের পর মাগরিব নামাজ শেষে নৈশভোজে আপ্যায়ন করা হয়। অতিথিদের ধন্যবাত জ্ঞাপন করেন ভালো’র প্রধান নির্বাহী শাহারিয়ার রহমান।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)