জলি আহমেদ : | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
জ্যামাইকার ‘স্টার কাবাব রেস্টুরেন্ট হলে সাংস্কৃতিক সংগঠন জ্যামাইকা থিয়েটার ইনক-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২৪ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি নির্বাচিত হন আখতার বাবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজিয়া জাহান। প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হায়দার আলী উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর গঠন করা হয় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফখরুল আলম। তিনি জ্যামাইকা থিয়েটার ইনক-এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন,আজহারুল হক মিলন (উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটি),আহসান হাবীব (উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটি), ফখরুল ইসলাম দেলোয়ার (সদস্য, বাংলাদেশ সোসাইটি), সৈয়দ রাব্বি (সাধারণ সম্পাদক, জেবিএ), ইকবাল হোসেন (প্রধান পৃষ্ঠপোষক, জ্যামাইকা থিয়েটার ইনক ও সভাপতি, সাউথ জ্যামাইকা) প্রধান কমিশনার হাউজের সদস্যদের কাছ থেকে সভাপতি পদে প্রার্থিতার জন্য নাম আহ্বান করলে তিনজন প্রার্থীর নাম উঠে আসে। অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু, বাবু গোবিন্দ দাস ও আখতার বাবুল। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন নাজিয়া জাহান। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি শেখ হায়দার আলী।
সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ দাস। নির্বাচন কমিশন নাজিয়াকে জাহানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার তিনজন সভাপতি প্রার্থীকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত এর মধ্যে আসতে আহবান করেন। তা না হলে হাউজের গোপন ভোটে একজন নির্বাচিত করা হবে বলে জানান। তিন প্রার্থী আলোচনার মাধ্যমে আখতার বাবুলকে সভাপতি হিসেবে মনোনীত করে প্রধান নির্বাচন কমিশনারকে জানালে তিনি আখতার বাবুলকে ২৫-২৬ মেয়াদের জন্য সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করেন ।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে ফারুক হোসেন, সহ-সভাপতি তাসকিনুল হক ও কামরুল ইসলাম জয়কে নাট্যপরিচালক বলে নির্বাচিত ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শেখ হায়দার আলী (জাঃ থিয়েটার), সৈয়দ আলামিন রাসেল ( পৃষ্ঠপোষক জাঃ থিয়েটার), এড কামরুজ্জামান বাবু (সাবেক সাঃ সম্পাদক জাঃ থিয়েটার) , বাবু গোবিন্দ দাস (সাবেক সাঃ সম্পাদক জাঃ থিয়েটার), আজিজুল হক মুন্না, (রিয়েলেটর শিক্ষক), মোঃ ফারুক হোসেন (সাবেক সহ- সভাপতি জাঃ থিয়েটার), নূর হোসেন (সাবেক কোষাধ্যক্ষ জাঃ থিয়েটার), কামরুল ইসলাম জয় (সাবেক নাট্য পরিচালক জাঃ থিয়েটার), প্রদীপ ভট্টাচার্য (সাবেক সাংস্কৃতিক সম্পাদক জ্যাঃ থিয়েটার), মহর খান (অভিনয় শিল্পী জাঃ থিয়েটার), সুলতান বুখারি (উপদেষ্টা জাঃ থিয়েটার), মিসেস ইকবাল ভাবী, বাবুল হাওলাদার, মোঃ স্বপন মিয়া, আসাদুজ্জামান বাবু, মিসেস সুলতানা, মোঃ রহমতউল্লাহ, কাজী আমজাদ হোসেন (সাবেক সদস্য জাঃ থিয়েটার), আব্দুল বারি ও মোশাররফ হোসেন প্রমুখ। নবনির্বাচিত সভাপতি আখতার বাবুল ও সাধারণ সম্পাদক নাজিয়া জাহান জানান, তারা দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন করবেন এবং সেটি সাপ্তাহিক বাংলা পত্রিকার মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করা হবে। এ সময় বিশেষ ঘোষণা হিসেবে জানানো হয়, ঐতিহাসিক ও জনপ্রিয় কমেডি নাটক ‘গিরগিটি’ শিগগিরই নতুনভাবে মঞ্চস্থ করতে যাচ্ছে জ্যামাইকা থিয়েটার ইনক। এ নাটকটির মাধ্যমে প্রবাসী দর্শকদের মাঝে নতুনভাবে বিনোদনের বার্তা পৌঁছে দেবে আশাবাদী।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)