নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে দুইদিনব্যাপী বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করলো বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা)। কুইন্সের জ্যামাইকার পারফর্মিং আর্ট সেন্টারে ১০ শনি ও ১১ মে রোববার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠান শুরু হয় শেষ হয় প্রায় মধ্যরাতে।
কয়েকটি পর্বে ভাগ করা এই দুই দিনের অনুষ্ঠানে শিশুশিল্পীসহ শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এবং তাদের চমৎকার পরিবেশনা উপভোগ করেছেন উপস্থিত সকল দর্শক-শ্রোতাগণ। তাই অনুষ্ঠানটির আয়োজকদের গোছালো আয়োজনের প্রশংসা করতে ভুলেননি কেউ। একের পর এক নৃত্য, সঙ্গীত বা আবৃত্তি পরিবেশন করা হয়েছে।

দুই দিনের অনুষ্ঠানের টিকিট মূল্য ছিল ১০ ডলার অর্থাৎ এক টিকিট দিয়ে দুই দিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ ছিল। প্রথম দিনে বিপার উপস্থাপনায় দুটি অনুষ্ঠান ‘বরষা ঐ এলো বরষা’ ও ‘রবির রাগে সুর আর রং’ পরিবেশন করা হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতার ছাত্রছাত্রীদের পরিবেশনা ‘শৈশবের হাতছানি’ শিরোনামে। ১১ মে রোববার সন্ধ্যায় এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের একটি পর্ব ছিল ‘ঠাগোর স্পেয়ার ওডেসি ডান্স’। ঐতিহ্য ও নান্দনিকতায় বৈশাখী আয়োজনের একটি পর্ব ছিল ইন্টারন্যাশনাল ডান্স ডে। ছিল আবৃত্তির অনুষ্ঠানও। সব মিলিয়ে বিপার এই আয়োজন অত্যন্ত সুন্দর ও গোছালোভাবে সম্পন্ন হয়। প্রতিটি পর্বে দর্শকরা বিমোহিত হন।
ডান্সিং এক্রস ফ্রন্টেয়ারস শিরোনামে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। এটি ছিল নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ নিউইয়র্ক চ্যাপ্টারের প্রোডাকশন। এটি পরিচালনা করেন নৃত্যশিল্পী লায়লা হাসান। সঙ্গে ছিল বিপার শিল্পীরা। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন গণমান্য ব্যক্তি, শিল্পানুরাগী ও সংস্কৃতিপ্রেমীরা যোগ দেন।
Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)