শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাফেলোতে বারী গ্রুপের বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ারের উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বাফেলোতে বারী গ্রুপের বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ারের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় বিশেষত বাংলাদেশি অভিবাসীপ্রবীণরা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। দীর্ঘ প্রবাস জীবনে ভাষাগত সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা, এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের পার্থক্য তাঁদের জীবনযাত্রায় এক অনিবার্য শূন্যতা এনে দিয়েছে। সন্তান-সন্ততির ব্যস্ত জীবনে অনেক সময়ই তাঁরা হয়ে পড়েন উপেক্ষিত, একাকী।

এই বাস্তবতায় বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার যেন নতুন এক আশার আলো। ২০২২ সালে নিউ ইয়র্ক সিটির কুইন্সের উডসাইড এলাকায় সূচনা হওয়া বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার শুরু থেকেই নিজেকে এক ব্যতিক্রমধর্মী সামাজিক সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি কেবল একটি ডেকেয়ার নয়; বরং একটি সমন্বিত সমাজসেবামূলক প্ল্যাটফর্ম যা প্রবীণদের দৈনন্দিন জীবনের মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠানটির সেবার বিশেষত্ব হলো এর ‘কমিউনিটি-কেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি। বিশেষ করে বাংলা ভাষাভাষী অভিবাসী প্রবীণদের জন্য এখানে রয়েছে ভাষাগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে সহানুভূতিশীল একটি পরিবেশ। এখানকার কর্মীরা শুধু সেবাদানকারী নন তাঁরা একেকজন সহানুভূতিশীল পরিবার সদস্যের মতোই।

গত ১৮ মে, ২০২৫ (রবিবার), বাফালোর ২৭৯ গিলফোর্ড স্ট্রিট-এ বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ারের নতুন শাখার জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর২-এ’র ডিস্ট্রিক্ট গভর্নরআসেফ বারী (টুটুল)।
তাঁর সহধর্মিণী ও বাংলা পোস্টের সম্পাদক মুনমুন হাসিনা বারী, তাঁদের কনিষ্ঠ পুত্র আদিব বারী, এবং বাফালো শাখার কর্ণধার তালহা বখত সহ উপস্থিত ছিলেন বহু প্রথিতযশা কমিউনিটি ব্যক্তিত্ব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী ও কবি এ্যাড. মোঃ শহীদুল্লাহ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুক্তাদির হোসেন মিসবাহ, আজিজ মজুমদার (হেল্প ফর বাংলাদেশ), এ্যাড. নুরুজ্জামান, জুবায়ের চৌধুরী, হুমায়ুন কবির, সোহেল হাওলাদার (বিডি ড্রাইভিং), মাসুদ, সানজানা ও ওয়াসিম আহমেদ সিরাজউদ্দৌলা বাবু, আব্দুল মান্নান তাজু, ফারুক আহমেদ নাজমুল, জুনিয়র তালহা বখত সহ আরও অনেকে।

আমেরিকায় বয়সের সাথে সাথে অভিবাসী প্রবীণদের মধ্যে আত্মবিশ্বাস কমে যায়, যোগাযোগের সমস্যা তৈরি হয়, এবং মনের মধ্যে জন্ম নেয় নিঃসঙ্গতা ও অবহেলার অনুভব। এমন পরিস্থিতিতে ‘বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার’ শুধু একটি সেবাকেন্দ্র নয়, এটি এক বিশুদ্ধ মানবিক উদ্যোগ, একটি ভালোবাসার ঠিকানা।বাফালোতে নতুন শাখার উদ্বোধনের মাধ্যমে বাটারফ্লাইসিনিয়রডেকেয়ার আরও এক ধাপ এগিয়ে গেল সেই মহৎ স্বপ্নের দিকে যেখানে প্রতিটি অভিবাসী প্রবীণ মানুষ সমাজের বোঝা নয়, বরং একটি শ্রদ্ধেয় সম্পদ। আগ্রহীরা তথ্য ও যোগাযোগ করতে ভিজিট করতে পারেন :
www.butterflyseniordaycare.com

[email protected]

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.