শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে অনুষ্ঠানমালা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে অনুষ্ঠানমালা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ওই দিন বিকেল ৪টা থেকে দোয়া মাহফিল ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জীবন-আলোকে আলোচনাসভা শুরু হবে। যা চলবে রাত ৮টা পর্যন্ত।

এ ছাড়া দোয়ার পর উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হবে বলে জানান সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি জসিমউদ্দিন (ভিপি)। আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এবং গেস্ট অব অনার হিসেবে থাকবেন কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য জিল্লুর রহমান জিল্লু।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা বিশাল এই আয়োজনকে সফল করতে একযোগে কাজ করছেন বলে জানা গেছে।

এ উপলক্ষে একই দিন বিকেলে, অর্থাৎ বাদ আসর জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটের ওপর নবান্ন রেস্টুরেন্টের সামনে দোয়া মাহফিল ও তবারক বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ নামক দলনিরপেক্ষ একটি সামাজিক সংগঠন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউজার্সি, পেনসিলভানিয়া, মিশিগান, কানেকটিকাট, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি স্টেটেও দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.