নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
গত ২১ জুন শনিবার আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ‘বনছায়ায় একদিন’ লংআইল্যান্ডের সানকিন মেডো স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে ক্লাবের সদস্যরা তাদের পরিবারের সদ্যেদের নিয়ে বনভোজনস্থলে উপস্থিত হন। বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলা খবরের ব্যবস্থাপনা সম্পাদক আল আমিন রাসেলের সৌজন্যে সকালের নাশতা পরাটা, ভাজি, হালুয়া ও চা পরিবেশিত হয়।
ক্লাব কর্মকর্তা-সদস্য ও অতিথিদের নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি। ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য দর্পণ কবীরের উপস্থাপনায় বনভোজনের বিভিন্ন কার্যক্রম শুরু হয়। সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার কিছুক্ষণ পর পর উপস্থিত সদস্য ও অতিথিদের রেফেল ড্রয়ের আকর্ষণীয় পুরস্কারের বিষয়ে বর্ণনা করেন।

বনভোজনের আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান পাহলভী বনভোজনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ ছাড়া বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বনভোজন কমিটির সমন্বয়ক মনজুরুল হক।
দুপুরের খাবারের আগে শিশুদের বিভন্ন খেলায় প্রতিযোগিতা ছিল। এরিমধ্যে ক্লাব সদস্য তাপস কুমার সাহার কাছ থেকে ক্লাব সদস্যরা বনভোজনের জন্য তৈরি টি-শার্ট ও ক্যাপ গ্রহণ করেন।এরপর নানান ধরনের আইটেম দিয়ে দুপুরের খাবার। খাবার পর্ব শেষ হতেই আকর্ষণীয় সজ্ঞীত পরিবেশনা। শিল্পী শাহ মাহবুব ও নাজু আকন্দ মাতিয়ে তোলেন বনভোজনে আগতদের।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ। এরপর বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়। খেলা পর্ব শেষে পরিবেশন করা হয় মুরগির বারবিকিউ ও ভূট্টা, কাঁচা আম ভর্তা ও মুড়ি ভর্তা। খাবার পরিবেশন করেন ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য শামীম আহমেদ, সদস্য দীপক কুমার আচার্য ও খোরশেদ আলম রিংকু। সহযোগিতা করেন নারায়নগন্জ জেলা সমিতির সভাপতি মোস্তফা জামাল টিটু, শামসুল আলম লিটন, নিতাই দাস ও আরো কয়েকজন। বনভোজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম , বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, ওগান্ডার অনারারী কন্সাল জেনারেল আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ খান , এক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু, ব্যবসায়ি সোহেল গাজী প্রমুখ।
বনভোজনের মূল আকর্ষণ ছিল র্যাফেল ড্র। রেফেল ড্র শুরুর আগে লটারির টিকেট বিক্রির কার্যক্রমে নামেন ক্লাবের সদস্য এস.এম. সারোয়ার হোসেন । এরআগে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব সভাপতি শওকত ওসমান রচি এবং ক্লাব কর্মকর্তারা ।
র্যাফেল ড্র’তে স্টার ফার্নিচার এর সৌজন্যে প্রথম পুরস্কার বেডরুম সেট পেয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ। প্রথম পুরস্কারের মূল্য আড়াই হাজার ডলার। দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন দিয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ইনকিলাব পত্রিকার সম্পাদক জাহিদ আলম, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর কর্ণধারা নজরুল ইসলামের সৌজন্যে ৩য় পুরস্কার ল্যাপটপ, শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ্ জে চৌধুরীর সৌজন্যে ৪র্থ পুরস্কার ল্যাপটপ, উৎসব ডটকম এর কর্ণধার রায়হান জামানের সৌজন্যে ৫ম পুরস্কার আপেল ওয়াচ, এটর্নি অশোক কর্মকার এর সৌজন্যে ৬ষ্ঠ পুরস্কার আপেল ওয়াচ, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরীর’র সৌজন্যে ৭ম পুরস্কার র্যা বন এর সানগ্লাস, কর্ণফুলী ট্রাভেলস এর সৌজন্যে ৮ম পুরস্কার ক্যামেরাসমেত ড্রোন, জমজম ট্রাভেলস-এর সৌজন্যে ৯ম পুরস্কার গুগল ক্যামেরা এবং জেমিনি’র সৌজন্যে ছিল ১০ম পুরস্কার ব্যবহার সামগ্রী। এছাড়া লটারির শেষ প্রান্তে ১৫টি বিশেষ কফি মগ দেয়া হয়। র্যাফেল ড্র পরিচালনা করেন দর্পণ কবীর।
এ ছাড়া আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের এবারের বনভোজন অনুষ্ঠানে বিভিন্ন সময় নিয়মিতভাবে এই প্রেসক্লাবকে সহযোগিতা করার জন্য দু’জন বিশিষ্ট ব্যবসায়ীকে সম্মানিত করার উদ্যোগ নেয়া হয়। তারা হচ্ছেন গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং স্টার ফার্নিচার এর সিইও রকি আলিয়ান। বনভোজনে রকি আলিয়ানের হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাব সভাপতি ও কর্মকর্তারা।
Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)