নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন
প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের আয়োজনে গত ১৩ জুলাই রোববার শ্রীমঙ্গলবাসীর বার্ষিক বনভেজন ও মিলন মেলা নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়েছে। সপরিবারে অংশ নেন অনেকেই। নানা বয়সী মানুষের উপস্থিতিতে পার্কটি হয়ে উঠে বর্ণিল।
শ্রীমঙ্গলবাসীর মিলনমেলায় দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, সকালের নাস্তা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, সংগীতানুষ্ঠান, রাফেল ড্র ও পুরষ্কার বিতরণী। গ্র্যান্ড স্পন্সর করেছেন ব্যবসায়ী প্রতিষ্ঠান পিক্সম্যাংগো’র কর্ণধার শ্রীমঙ্গলের সন্তান আহমেদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন মেয়র অফিসের চিফ অ্যাডমেনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার। সংগঠনের সভাপতি মস্তাক এলাহী চমন, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ শিপু, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাসনাত নোমান সিপার, রহিমা নিপা, প্রধান সমন্বয়কারী এম. এ. হাকিম সোলেমান, সহ-সদস্য সচিব তোফায়েল আহমেদ, মুজিবুল ইসলাম রাহাত, উপদেষ্টাবৃন্দ, কার্যকরী কমিটির কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সাইয়্যাদ মুজীবুর রহমান মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন
এ সময় সাথে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ঝলক দত্ত, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, মোহাম্মদ আবুল বাশার সহ-কোষাধ্যক্ষ, মোহাম্মদ হোসেইন, নুরুল আলম শিবুল, পিন্টু ভৌমিক, সজল চৌধুরী হিরণ, রেদোয়ান আহমদ চৌধুরী, মোহাম্মদ বশির, উপদেষ্টা শ্যামল কান্তি দাশ, শামীম আরা তারেক, শওকত আরা শেলী, প্রনব সেন চৌধুরী, নোমান হোসেইন, জামাল উদ্দীন আহমদ, এবাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জামাল উদ্দীন আহমদ, মোহাম্মদ নোমান, প্রণব সেন চৌধুরী, কৃষ্ণ সেন চৌধুরী, ইমাদ আহমেদ সানি, পল্লব চৌধুরী প্রমুখ। বনভোজনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের বোর্ড অব ট্রাস্ট্রি সদরুন নুর, বদরুন নাহার খান মিতা, সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ওসমানিনগরের সাবেক সভাপতি বশীর উদ্দীন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির নেতৃবৃন্দ সৈয়দ রুহুল হক, মোহাম্মদ হেসেন, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হারুন আলী, সৈয়দ জিয়াউস শামস এলেন, বাংলাদেশ সোসাইটি লং আইল্যান্ড’র সভাপতি সৈয়দ রুহুল আলী, এম এন্ড হোম কেয়ারের কর্নধার সামিউল এ. চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব খলিলুর রহমান।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। উদ্বোধনের পরপর শুরু হয় বিভিন্ন খেলাধুলা। খেলাধুলা পরিচালনা করেন ঝলক দত্ত, দিলদার হোসেন, আবুল বাশার, রহিমা নিপা। খেলাধুলা শেষে মধ্যাহ্ন ভোজে গোল্ডেন প্যালেস ক্যাটারিং এর সুস্বাদু খাবারে সকলকে আপ্যায়িত করা হয়।
পিন্টু ভৌমিক, ঝলক দত্ত সহ শ্রীমঙ্গলের শিল্পীরা ও অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন।সবশেষে খেলাধুলায় অশগ্রহণকারী ও রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে এসব পুরস্কার বিতরণ করেন। রাফেল ড্রতে ছিল ১ম পুরস্কার আইফোন ১৬ (সৌজন্যে শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন), ২য় পুরস্কার ৫৫ ইঞ্জি টিভি (সৌজন্যে ইমাদ আহমদ সানী)। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলোÑ সিডিএএ, রিভিভিফাই, অ্যাটর্নি মঈন চৌধুরী, সংগঠক এ. হাকিম সেলেমান, রহিমা নিপা, খলিলুর রহমান, অ্যাটর্নি হাসান মালিক, গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস। যাবতীয় খেলাধুলার পৃষ্ঠপোষকতায় ছিলেন সংগঠনের দিলদার হোসেন, ঝলক দত্ত, এম, আবুল বাশার, এ. হাকিম সেলেমান। সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান স্বাগত বক্তব্যে আগত অতিথিবৃন্দসহ সকলকে শুভেচ্ছা জানান। অতিথিরা সফল মিলন মেলা আয়োজনের জন্য শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি মস্তাক এলাহী চমন ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী পৃষ্ঠপোষক, পুরষ্কার দাতা, মিডিয়া, স্পন্সরদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)