শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নীলফামারী এসোসিয়েশনের বর্ণাঢ্য বনভোজন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নীলফামারী এসোসিয়েশনের বর্ণাঢ্য বনভোজন

উদ্বোধন করেন হাসানুজ্জামান হাসান

নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে চলছে বনভোজন মৌসুম। প্রতি সপ্তাহান্তেই বনভোজনে মেতে উঠছে বাংলাদেশীরা। বিশেষ করে আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে চলছে একধরণের প্রতিযোগিতা। কর্মময় ব্যস্ত জীবন থেকে কিছুটা স্বস্থি ও আনন্দঘন সময় কাটাতে তাই তারা বেছে নিচ্ছে কোলাহলহীন নির্জনতা।

আয়োজন করছে বনভোজনের। নির্মল এমন উৎসব আয়োজন থেকে পিছিয়ে নেই প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন নিউইয়র্ক, ইউএসএ। উত্তরবঙ্গের অন্যতম জনপদ নীলফামারী। এই জেলা এসোসিয়েশন বার্ষিক বনভোজনের আয়োজন করে গত ১৯ জুলাই, শনিবার। লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কের ঈগল প্যাভেলিয়নে দিনভর চলে বনভোজনের বর্ণাঢ্য আনন্দ উৎসব।

বর্ণাঢ্য এই বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, নীলফামারীর সন্তান বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান হাসান। সংগঠনটির প্রধান উপদেষ্টা হাসান একগুচ্ছ বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বনভোজনের। এসময় নীলফামারী এসোসিয়েশনের কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে হাসানুজ্জামান হাসান বনভোজনে অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নীলফামারীবাসীর সাথে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বিশেষ করে এই সংগঠনের সাথে আমার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। সুশৃংখলভাবে বনভোজন আয়োজন করায় সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। বনভোজনের প্রধান অতিথি হাসানুহাজ্জামান বলেন, দেশ ও প্রবাসে নীলফামারীবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নীলফামারী এসোসিয়েশনের সভাপতি মোঃ রোকানুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক হৃষিকেশ রায়। বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক হাবিবুল হক হাবিব, সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডে বিভিন্ন স্থান থেকে নীলফামারীবাসীরা সময়মতো পৌছে যান বনভোজন স্পটে। চমৎকার আবহাওয়ায় আকর্ষনীয় বেথপেজ পার্কে সকাল থেকেই জমে উঠে বনভোজন। নাস্তা শেষ করে নানাবিধ খেলাধূলায় মেতে উঠে শিশু-কিশোর থেকে সব বয়সীরা।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজাত গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমমান, ডাঃ আব্দুল লতিফ, সাবেক সভাপতি নর্থবেঙ্গল ফাউন্ডেশন এবং বর্তমান প্রধান উপদেষ্টা নর্থবেঙ্গল ফাউন্ডেশন, মোজাফ্ফর হোসেন সাধারণ সম্পাদক নর্থবেঙ্গল ফাউন্ডেশন, সাবেক সাধারণ সম্পাদক তনু খান ও সহ সভাপতি আবু তাহের, নূর হোসেন সরকার অবসর প্রাপ্ত এম টি এ নিউইয়র্ক সিটির পরিচালক, হাসান কবীর ডাবলু সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন, মর্টগেজ কর্মকর্তা শামনুন শিবলী এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদ খান।

বনভোজন উদ্বোধন শেষে সকালের নাস্তা পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় নারী-পুরুষ এবং ছোটদের খেলাধূলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়। মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয় বেলা দুপুর ২টায়। সবার মুখে ছিলো খাবারের প্রশংসা। যা বনভোজন আয়োজনের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। দুপুরের খাবারের পর ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী কালোজাম মিষ্টি এবং বাহারি মশলায় মিষ্টি পান-সুপারি।

অনুষ্ঠানে নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সৌজন্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বর্তমান নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং নীলফামারী এসোসিয়েশনের কার্যকরী কমিটির মোঃ রোকন, হৃশি, হাবিবুল, স্বপন, গৌতম রায়, কৈলাশ, রাসেল, সুরুজ, রহমান, মুক্তা, টিটু, স্বপন রায়, পরিমল এবং রহিম।

সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী রোকসানা মির্জা ও গৌতম রায়। তাদের পরিবেশনায় গান ও নৃত্যে জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সবাই নেচে-গেয়ে আনন্দে অংশগ্রহণ করেন। বিকেলের খাবার হিসেব্ েতরমুজ এবং ঝাল-মুড়ির সাথে পরিবেশন করা হয় স্পেশাল চা।

যা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। এবারের বনভোজনে আকর্ষনীয় লটারীর ১৫টি পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের চেইন, দ্বিতীয় পুরস্কার টিভি, তৃতীয় পুরস্কার এ্যাপল ওয়াচ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পুরস্কার ল্যাপটপ সহ অন্যান্য পুরস্কার লটারী বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।

পরিশেষে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হৃষিকেশ রায় কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন এবং নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন তার সমাপনী বক্তব্যে আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বনভোজনটি নীলফামারীবাসীর মাঝে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এমন প্রত্যাশাই জেগে উঠেছে সবার।

Posted ২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.