নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (বিআইএলস) গত ২৫ ও ২৭ জুলাই রকল্যান্ড কাউন্টির আয়োজন করেছিল থ্রিফোল্ড কমিউনিটিতে তিনদুদিনব্যাপী তৃতীয় বার্ষিক রকল্যান্ড রিট্রিট এন্ড বুক ফেয়ার আয়োজন করেছিল। এবারের উৎসবের থিম ছিল ‘পিঠা।
বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে পিঠার রূপ, রস ও তাৎপর্যকে ঘিরেই সাজানো হয় বিভিন্ন আয়োজন। ২৫ জুলাই শুক্রবার উৎসবের সূচনা হয় স্বেচ্ছাসেবক ও অনুদানদাতাদের জন্য বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের মাধ্যমে। ২৬ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয় মূল কর্মসূচি গায়ানা মেলা, ফিটনেস ও যোগচর্চা, সৃজনশীল হাঁটা, মৌচাষ, খামার ভিজিট, সাঁতারসহ প্রকৃতিনির্ভর নানা সেশন। বিকেল ৩টা থেকে শুরু হয় সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন।
২৭ জুলাই বইমেলা প্রথম পর্বে অসীম সাহার উপস্থাপনায় বক্তব্য রাখেন ইওখঝ-এর সভাপতি ড. ধনঞ্জয় সাহা, ডাস ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শান্তনু দাস। যুক্ত হন আন্তর্জাতিক অনুবাদক ও সাহিত্যিক ক্যারোলিন রাইট, ভিদজা মুরলিধর, লিজি রহমান, দিলারা হাফিজসহ বিশিষ্ট লেখক-শিল্পীরা।
অনুষ্ঠানে অংশ নেন রকল্যান্ডের কবিরা এবং এনডেভার ২১+ গ্রুপের অটিস্টিক তরুণ-তরুণীরা, যারা নিজেদের লেখা, সংগীত ও শিল্পকর্ম পরিবেশন করেন। দিনভর চলে থ্রিফোল্ড দর্শনের খাদ্যভাবনা, পিঠা বিষয়ক আলোচনা, আর্ট থেরাপি, কবিতা পাঠ, ছোটগল্প উপস্থাপন, বই ও হস্তশিল্প প্রদর্শনী এবং বহুভাষিক পোয়েট্রি স্ল্যাম — যেখানে বাংলা, ইংরেজি, পোলিশ ও স্প্যানিশ ভাষায় পরিবেশিত হয় কবিতা। সন্ধ্যায় পরিবেশিত হয় সংগীত, নৃত্য, কবিতা, শ্রুতি-নাটক এবং মুক্তমঞ্চের মাধ্যমে অংশগ্রহণমূলক পরিবেশনা। ২৭ জুলাই সকালে লেখালেখি ও প্রকাশনা বিষয়ক আলোচনা সেশনে অংশ নেন ড. হাওয়ার্ড র্যাঙ্কিন, রকল্যান্ডের পোয়েট লরিয়েট হুয়ান পাবলো এবং নজরুল বিষয়ক আলোচনায় যুক্ত হন স্টিফেন ওয়াটস ও ডেভিড লী মরগান।
বইমেলার দ্বিতীয় পর্বে দুপুরে শুরু হয় শিশু-কিশোর ও সর্বসাধারণের জন্য সৃজনশীল লেখালেখি প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় প্রায় ২৬ জন। পরে আড্ডা ডেন্স একাডেমির সভাপতি আলপনা গুহ ও আবৃত্তিকার সুমিত্রা সেনের পরিচালনায় ছোটদের ডেন্স অনুষ্ঠিত হয় এতে আড্ডার শিশু শিল্পীরা অংশ গ্রহণ করেন।
আবৃত্তিকার ও উপস্থাপিকা মুনমুন সাহার উপস্হাপনায় বহ্নিশিখা ফাউন্ডার সভাপতি, সাংস্কৃতিক ব্যাক্তিত্বও সংগীত পরিচালক ডঃ সবিতা দাস পরিচালনায় কোরাস গান ও জাতীয় সঙ্গীত পরিবেশন হয় । আবৃত্তি করেন আবৃত্তিকার ও সিনিয়র ফটো সাংবাদিক তাপস সাহা , কবি বনানী সিনহা প্রমুখ।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)