শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চট্টগ্রাম সমিতির বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

চট্টগ্রাম সমিতির বনভোজন অনুষ্ঠিত

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার বনভোজন গত ১৭ আগস্ট রোববার কুইন্সের ফ্ল্যাশিং মেডো করোনা পার্কের ছায়াঘেরা এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে অংশ নেন প্রবাসী বাঙালিরা। বিশেষ করে নিউইয়র্কে থাকা চট্টগ্রাম প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‌্যাফেল ড্র ছিল।

দুই হাজার মানুষের আয়োজন ছিল বনভোজনেআয়োজকরা জানান, এই বনভোজন চট্টগ্রামবাসীর একটি মিলনমেলা। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে। বনভোজনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি বলেন, আমেরিকা আসার পর থেকেই চট্টগ্রামবাসীর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। তিনি বলেন, প্রবাসে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকের এই আয়োজন প্রমাণ করে যে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ হতে চলেছে।

বনভোজন উদ্‌যাপন কমিটিতে ছিলেন- আহ্বায়ক মো. এম বিল্লাহ, প্রধান সমন্বয়কারী শিমুল বড়ুয়া, সদস্য সচিব আকতার উল আজম, যুগ্ম আহ্বায়ক আলী আকবর বাপ্পী, মো. আইয়ুব আনছারী, সুমন উদ্দিন, সমন্বয়কারী মো. ফরহাদ, নুরুস সোফা, শওকত আলী, যুগ্ম সদস্য সচিব হারুন মিয়া ও মোহাম্মদ শাহ আলম। বনভোজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান। বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন- মাসুদ সিরাজী, তমাল কে চৌধুরী, সুশান্ত দত্ত, মো. এ ওয়াদুদ, মোহাম্মদ জয়নাল আবেদীন ও মোহাম্মদ জাহিদুল আজম।

Posted ১১:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.