শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভাসানী ফাউন্ডেশনের সম্মেলন ২৭ সেপ্টেম্বর

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

ভাসানী ফাউন্ডেশনের সম্মেলন ২৭ সেপ্টেম্বর

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র উপর এবারও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে মওলানা ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক। আগামী ২৭ সেপ্টেম্বর কুইন্সে এই সেমিনার আয়োজিত হবে। সম্মেলনের প্রস্তুতি বিষয়ে গত ১১ আগষ্ট সোমবার জ্যাকসন হাইটসে সংগঠনের নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন বিষয়েও আলোচনা হয়। ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ড. ইমরান আনসারী। সভায় সেমিনারের বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।  নিউইয়র্ক (ইউএনএ)

মূলত: প্রবাসী বাংলাদেশী ও বিদেশীদের কাছে মওলানা ভাসানীকে তুলে ধরার লক্ষ্যেই এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। সভার সিদ্ধান্ত মোতাবেক নিউইয়র্ক সিটির কুইন্সে মওলানা ভাসানী স্মরণে সেমিনার আয়োজন করা হবে। প্রাথমিকভাবে সেমিনারের ভেন্যু হিসেবে জেন্ট জন ইউনিভার্সিটির মিলনায়তন অথবা গুলশান ট্যারেস অথবা জুইস সেন্টারে (পাওয়া সাপেক্ষ) আয়োজিত হবে। সেমিনারে আমন্ত্রিত অতিথি থাকবেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক, ডাকসু ও চাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, লন্ডনে বসবাসরত ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, কানাডায় বসবাসরত ভাসানী গবেষক ড. আবিদ বাহার সহ দেশ-বিদেশের আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপরোক্ত সম্মেলন আয়োজন উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক গিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক কাজী আজম ও মোশাররফ হোসেন সবুজ, সদস্য সচিব শাহাব উদ্দীন সাগর, যুগ্ম সদস্য সচিব ফরিদ আলম, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক মোস্তফা করিম ফরিদ, যুগ্ম আহ্বায়ক ডা. নার্গিস রহমান ও অধ্যাপক ওসমান, প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহবায়ক ড. ইমরান আনসারী, সদস্য সচিব অধ্যাপক সৈয়দ আজাদ, অর্থ বিষয়ক উপ কমিটির আহ্বায়ক আব্দুস সবুর, সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক এন আমীন, আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক নাজমুল আলম শ্যামল। কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হোসেন খান, যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহিম হাওলাদার, সমন্বয়কারী বেলাল মোহাম্মদ, এম এ সাদেক ও দেলোয়ার হোসেন শিপন।

সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সাঈদ তারেক, আব্দুর রহিম হওলাদার, মীর মশিউর রহমান, এবিএম ওসমান গণি, কাজী আজম, মোশাররফ হোসেন সবুজ, ডা. নার্গিস রহমান, দেলোয়ার হোসেন, এম এ সাদেক, মির্জা এ আজম, অধ্যাপক সৈয়দ আজাদ, লায়ন সোহেল আহমেদ, ফারুক হোসেন মজুমদার, মোহাম্মদ আব্দুস সোহবান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। ফাউন্ডেশনের পরবর্তী সভা আগামী ২২ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে বলে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের জানান।

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.