শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তরুণ চিকিৎসক আরমান সোবহানের ইন্তেকাল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

তরুণ চিকিৎসক আরমান সোবহানের ইন্তেকাল

তরুণ চিকিৎসক আরমান সোবহান (২৯) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১৭ আগস্ট রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নিউইয়র্কের ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় আব্বাসী পরিবারের সন্তান আরমানকে। মরহুম মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র আরমানের মা সামিরা আব্বাসী বর্তমানে ফ্লোরিডার মায়ামিতে বসবাস করছেন। শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিরা আব্বাসী ও ইঞ্জিনিয়ার খালেদ সোবহানের দুই সন্তানের একজন ছিলেন আরমান।

আরমান সোবহান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। মাত্র চৌদ্দ বছর বয়সে তিনি একটি বই প্রকাশ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয়ে। তিনি মেডিকেল স্কুলে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করেন এবং প্রকাশ করেন একাধিক গবেষণাপত্র । সম্প্রতি নিউইয়র্কের সেন্ট জোন্স রিভারসাইড হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে যোগ দেন। চিকিৎসা পেশায় তিনি বিশেষভাবে কার্ডিওলজিতে দক্ষতা অর্জনের স্বপ্ন দেখতেন। চিকিৎসাশাস্ত্রের বাইরে আরমান ছিলেন একজন সংগীতশিল্পী। পিয়ানো, বাঁশি, স্যাক্সোফোন এবং বেহালা বাজাতে পারতেন অনবদ্য দক্ষতায়। বহুমাত্রিক প্রতিভার জন্য পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন সবার প্রিয়।

নিয়মিত ফোন যোগাযোগ বন্ধ হয়ে গেলে উদ্বিগ্ন পরিবার খোঁজ করতে থাকে। অবশেষে ১৭ আগস্ট মঙ্গলবার তাঁর বাসায় গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবার সূত্রে জানা গেছে, নিউইয়র্ক থেকে আরমানের মরদেহ ফ্লোরিডায় নিয়ে যাওয়া হবে এবং তাঁকে সমাহিত করা হবে সেখানেই ।

উল্লেখ্য, আরমানের মা সামিরা আব্বাসী কিছুদিন আগে হারিয়েছেন তাঁর বাবা, বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসীকে। তারও আগে প্রয়াত হন তাঁর মা, খ্যাতিমান শিশু সাহিত্যিক আসমা আব্বাসী। এভাবে একের পর এক শোকের আঘাতে বিধ্বস্ত এই পরিবারে তরুণ আরমানের অকালপ্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ ও প্রবাসে পরিচিত ও সমাদৃত আব্বাসী পরিবারের এই তরুণ সদস্যের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন-অনুরাগীরা স্তব্ধ হয়ে গেছেন।

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.