শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাংবাদিক আশরাফুল ইসলামের ইন্তেকাল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

সাংবাদিক আশরাফুল ইসলামের ইন্তেকাল

‘পদ্মার ঢেউ’ খ্যাত প্রবীণ সাংবাদিক আশরাফুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১৮ আগস্ট সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশে তার গ্রামের বাড়িনীলফামারীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আশির দশকে ছাত্র হয়ে যুক্তরাষ্ট্রে আসেন আশরাফুল ইসলাম। তিনি বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন।

নিউইয়র্কে একসময়ের জনপ্রিয় বাংলা বেতার ‘পদ্মার ঢেউ’ এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এক দশক আগে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে চলে যান। এরপর থেকে গ্রামের বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।

আশরাফুল ইসলাম একসময় বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন। তিনি জনকণ্ঠেও সাংবাদিকতা করেছেন। তিনি নিউইয়র্কের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিউট অব পারফরমিং আর্টসের (বাপা) অন্যতম উপদেষ্টা ছিলেন। বিপার অন্যতম প্রতিষ্ঠাতা সেলিমা আশরাফ তার প্রাক্তন সহধর্মিনী।

তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ঠিকানাকে জানান, আশরাফুল ইসলাম একজন সজ্জ্বন ও সংস্কৃতিসেবী ছিলেন। সাংবাদিকতা পেশায়ও তিনি ছিলেন একনিষ্ঠ। ১৮ আগস্ট সোমবার দিবাগত রাতে বাধ্যর্ক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। ১৯ আগস্ট মঙ্গলবার জানাযা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.