নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
ভাড়া দিতে না পারায় এবছর নিউইয়র্কে ভাড়াটিয়া উচ্ছেদের হার বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ বলে খবর বেরিয়েছে। কেবলমাত্র বছরের প্রথম সাড়ে ৭মাসে নিউইয়র্ক সিটি মার্শাল ১১,২৪৩ ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে বাড়ির মালিকদের অভিযোগের ভিত্তিতে।
অনলাইন সংবাদপত্র গথামিস্ট বলছে এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতি মাসে গড়ে ১৫০০ ভাড়াটিয়াকে উচ্ছেদ করা হয়েছে। ২০১৮ সালের পর অন্য কোনো বছরে এমন ঘটনা ঘটেনি। ২০১৮ সালে প্রতি মাসে গড়ে ১৬৬৬ জনকে উচ্ছেদ করা হয়েছে।
হাউজিং পলিসি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিপুল সংখ্যক স্বল্প ও মধ্য আয়ের পরিবার আর্থিক সংকটে ভুগছে। গথামিস্ট বলছে, এই খবরটি এমন সময় প্রকাশিত হলো যখন আসন্ন নির্বাচনে প্রতিটি মেয়র প্রার্থী, যেমন বর্তমান মেয়র এরিক এডামসসহ জোহরান মামদানি, এ্যান্ড্রু কোমো, কার্টিস সিলওয়া এবং জিম ওয়ালডেন হাউজিং সেক্টরকে আরো সহজলভ্য (এফোর্ডেবল) করার কথা বলছেন।
উল্লেখ্য ২০২০ সালের মার্চে কোভিড ১৯ শুরুর প্রাক্কালেই নিউইয়র্ক স্টেটের গভর্নর ও আইন প্রণেতারা উচ্ছেদ সম্পুর্ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ২০২২ সাল থেকে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতেই উচ্ছেদ বাড়তে থাকে। ২০২১ সাল থেকে শুরু করে বাড়ির মালিকরা ৪৯৭,০০০ উচ্ছেদ মামলা করেন।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)