জলি আহমেদ : | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
নিউইয়র্কে বর্ণিল আয়োজনে হয়ে গেলো বাংলাদেশি অ্যামেরিকান রিয়েলটর অব নিউইয়র্কের (অ্যাবারনি) অ্যাওয়ার্ড নাইট ২০২৫। গত ২০ আগস্ট লং আইল্যান্ডের দ্য ওয়াটার ফ্রন্ট ভেন্যু শাতো লা মের-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিয়েল এস্টেট সেক্টরের প্রতিষ্ঠিত সেরা রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রিয়েলটর ও তাদের পরিবারের সদস্যরা। অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে পরিবার আর প্রিয়জনদের নিয়ে মনোমুগ্ধকর প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। পারিবারিক আবহে পুরো সন্ধ্যা উপভোগ্য হয়ে উঠে।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাবারনির অন্যতম ডিরেক্টর সাব্বির আহমেদ ও ইমরান ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন মোহাম্মদ রহমান শাহীন। অ্যাওয়ার্ড প্রদান পরিচালনা করেন অ্যাবারনির ডিরেক্টর নাদির খান এবং ডিরেক্টর নাজনিন মির্জা। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জামান মজুমদার, সারওয়ার খান, আডান ইসলাম, সাব্বির আহমেদ, ইমরান ভূঁইয়া, কাজী হোসাইন, মোহাম্মদ করিম এবং ইন্দ্রজিৎ সরকার।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)